মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বললো দূতাবাস      ● চকবাজারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      
দেশজুড়ে
কেরানীগঞ্জের মাদক সম্রাট ইয়াবা কফিল গ্রেপ্তার
কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও স্থানীয়ভাবে ‘ইয়াবা কফিল’ নামে পরিচিত কফিল উদ্দিন ওরফে কফিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে তারানগর ইউনিয়নের কলমারচর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

আটি বাজার পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) জাকারিয়া হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, কফিল উদ্দিন দীর্ঘদিন ধরে আটিবাজার, কলাতিয়া, ঘাটারচরসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। স্থানীয়ভাবে তিনি‘ইয়াবা কফিল নামে পরিচিত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় ১৭ থেকে ১৮টি মাদক মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর কফিল উদ্দিনকে বিজ্ঞ আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আটকের বিষয়টি নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুস জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close