মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বললো দূতাবাস      ● চকবাজারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      
দেশজুড়ে
রাজশাহীতে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেনটাডল জব্দ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৭ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজশাহী নগরীর কাটাখালী থানাধীন পূর্ব বাতান এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে মাদক কারবারী। এ সময় ঘটনাস্থল থেকে ৫০০ পিস ভারতীয় টেপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
 
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিজিবি-১ সদর দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিজিবি সদস্যরা দেখতে পান, এক ব্যক্তি মাথায় বস্তা নিয়ে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে। এ সময় বিজিবি সদস্যরা তাকে আটক করার জন্য ধাওয়া করলে ওই ব্যক্তি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার ভেতর তল্লাশি করে ৫০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়। 

জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত মাদক কারবারীকে শনাক্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   মাদক   উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close