বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: নেপালের দুর্যোগে মানবিক সহায়তার ঘোষণা বাংলাদেশের      ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ ৭ সেপ্টেম্বর পর্যন্ত      আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু      ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাব তেহরানের      বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র      তারেক রহমানের সাথে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের      ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’, তারেক রহমানকে ট্রাম্পের চিঠি      
দেশজুড়ে
ফটিকছড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ ২ জনের বিরুদ্ধে মামলা
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৭ পিএম
নিহত স্ত্রী নিহা ও পলাতক স্বামী মারুফ। ছবি : প্রতিনিধি

নিহত স্ত্রী নিহা ও পলাতক স্বামী মারুফ। ছবি : প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সামিহা হাকিম নেহা (১৯) নামের গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের মা রুপা আকতার বাদী হয়ে তার স্বামী মারুফ পারভেজসহ দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে মামলা করেছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কান্দিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফটিকছড়ি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নেহার মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার পর নেহার স্বামী মারুফ পারভেজ পালিয়ে যান। পরে নিহতের মা রুপা আকতার ফটিকছড়ি থানায় মামলা করেন। নেহা ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রাজু সুলতানের বাড়ির লোকমান হাকিমের মেয়ে।

নিহতের মা রুপা আকতার বলেন, ‘বিয়ের পর থেকেই তার মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। স্বামী মারুফ পারভেজ একাধিকবার নেহাকে নির্যাতন করেছেন।’ 

তার অভিযোগ, সর্বশেষ নির্যাতনের পর নেহাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান তিনি।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান বলেন, ‘খবর পেয়ে মঙ্গলবার রাতে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মারুফ পারভেজসহ দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে মামলা করেছেন। বুধবার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষ মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ফটিকছড়ি   গৃহবধূর মৃত্যু   মামলা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close