মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বললো দূতাবাস      ● চকবাজারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      
দেশজুড়ে
রাজারহাট খাদ্য গুদাম কর্মকর্তার শাস্তি দাবিতে মানববন্ধন
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৭ পিএম আপডেট: ০২.০৯.২০২৬ ৬:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বোরো মৌসুমে খাদ্য গুদামে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ এবং গুদাম কর্মকর্তার শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে প্রেস ক্লাবের সামনে উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সরকারিভাবে ধান চাল সংগ্রহে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে বক্তারা বলেন, প্রহসনের লটারির মাধ্যমে যাদের জমি নেই তাদের নামে ধানের বরাদ্দ, যাদের চালকল অচল সেই সব চালকলে টনকে টন চালের বরাদ্দ দিয়ে পুরোনো চাল ছাটাই করে গুদামজাত করে খাদ্য গুদাম কর্মকর্তার লক্ষ লক্ষ টাকার দুর্নীতি করেছে।

বক্তারা আরও বলেন, ওসি এলএসডি কর্তৃক গত ১৯ জুন বস্তা সংকট দেখিয়ে ধান ক্রয় বন্ধ করে দেন। তারপরে আর গুদামে ধান সংগ্রহ হয়নি। অপরদিকে কৃষকরা দিনের পর দিন খাদ্য গুদামে ঘুরতে ঘুরতে নাজেহাল হয়ে অল্প টাকায় কৃষক কার্ড বিক্রি করতে বাধ্য হন।

ভুক্তভোগীদের তথ্যমতে, উপজেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলামসহ কিছু লোকজন কার্ড ক্রয়ে অটো রাইস মিলে ধান সরবরাহ করে বিল তুলে নেন।

কৃষকরা কার্ড বিক্রিতে অস্বীকার জানালে টোকেনের মাধ্যমে কৃষকে অটো চাল কলে ধান প্রদানের মাধ্যমে হেনেস্তা ও ধান কর্তন করার অভিযোগ তুলেন বক্তারা।

বক্তারা আরও বলেন, অস্বস্তিহীন ও কার্যক্রম বন্ধ চালকলে বরাদকৃত চাল চুক্তির ভিত্তিতে গুদামে সরবরাহ করে উপজেলা নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সেলিম আহমেদ ও উপজেলা জাকের পার্টির নেতা ইকবাল হোসেন রাজু।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস। এ ছাড়াও আরও বক্তব্য দেন নয়ন আলী, আসাদুর রহমান শিমু, সোনা মিয়া, রেজাউল করিম, পলাশ মোল্লা প্রমুখ।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রাজারহাট   খাদ্য গুদাম   কর্মকর্তা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close