বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আসিফ মাহমুদসহ চারজনের দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক      প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বাংলাদেশই ঠিক করবে : চিফ হুইপ      নেপালের দুর্যোগে মানবিক সহায়তার ঘোষণা বাংলাদেশের      ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ ৭ সেপ্টেম্বর পর্যন্ত      আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু      ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাব তেহরানের      বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র      
দেশজুড়ে
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বেশি বেশি গাছ লাগানো আহ্বান সাংসদ বাবরের
মদন (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।

বুধবার (২ সেপ্টেম্বর) নেত্রকোণার মদন উপজেলার জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা শিক্ষার্থীদের মধ্যে বিতরণকালে তিনি এ সব কথা বলেন।

লুৎফুজ্জামান বাবর বলেন, ‘গাছ সুন্দর পরিবেশ ও ভবিষ্যৎ নিশ্চিত করে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে হবে। গাছ আমাদের অক্সিজেন দেয় এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। তাই গাছ লাগানোর পাশাপাশি এর যথাযথ যত্ন ও সংরক্ষণ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘একটি গাছ শুধু প্রকৃতিকে সবুজ করে না, মানুষের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের প্রতিটি মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করতে হবে। শুধু চারা বিতরণ করলেই হবে না, সেই চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।’ 

সবাইকে বেশি বেশি গাছ লাগিয়ে একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এ সময় গাছের চারা পেয়ে শিক্ষার্থী ও উৎসুক জনতার মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। পরে তারা আনন্দ মিছিল করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামিম, উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, থানার অফিসার  ইনচার্জ (ওসি) সালাউদ্দীন করিম, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান ছন্দন, সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু তাহের আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহমেদ শেকুল, উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ছাত্রদলের সভাপতি শামীম হাসান, সাধারণ সম্পাদক সাইমন আকন্দ লিমন প্রমুখ।

এর আগে লুৎফুজ্জামান বাবর মদন পৌরসভার সম্মেলন কক্ষে মোহনগঞ্জ ও মদন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এমপির বিশেষ বরাদ্দের এডিপির অর্থায়নে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৬ হাজার ৪০০টি গাছের চারা বিতরণ করা হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  নেত্রকোণা   সাংসদ   বাবর   বৃক্ষরোপন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close