মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      ● স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার : প্রতিমন্ত্রী শাহে আলম      ● বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী      ● প্রবাসী‌দের জন্য বিশেষ আদালত গঠন কর‌ছে সরকার: আইনমন্ত্রী      ● দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?      ● ঢাকা থেকে বাতিল ৬১ ফ্লাইট, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী      ● মুনাফায় জিম্মি মানুষ       
খেলাধুলা
এশিয়ান গেমসের জন্য পূর্ণ শক্তির বাংলাদেশ দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৫ পিএম আপডেট: ০২.০৯.২০২৬ ৮:৫০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের মূল স্কোয়াডকেই এ টুর্নামেন্টে খেলানোর জন্য পাঠানো হচ্ছে।

চোট কাটিয়ে টি-টোয়েন্টির নেতৃত্বে ফিরেছেন লিটন কুমার দাস, তার সহকারী হিসেবে থাকছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ে সফরে এক ফিফটি করা ইয়াসির চৌধুরী রাব্বি জায়গা ধরে রেখেছেন।

দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। ১৫ মাস পর এ ফরম্যাটে দলে ফিরছেন তিনি। এর আগে সর্বশেষ গত বছরের মে মাসে টি-টোয়েন্টি খেলেছিলেন। 

এ ছাড়া শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, ও হাসান মাহমুদও আছেন দলে। তবে নাহিদ রানা এখনো ফিট না হওয়ায় এশিয়ান গেমসের স্কোয়াডে নেই।

বাংলাদেশের ১৫ সদস্যের দল

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, সাইফ উদ্দিন, শরিফুল ইসলা, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  এশিয়ান গেমস   ক্রিকেট   বাংলাদেশ   
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close