বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আসিফ মাহমুদসহ চারজনের দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক      প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বাংলাদেশই ঠিক করবে : চিফ হুইপ      নেপালের দুর্যোগে মানবিক সহায়তার ঘোষণা বাংলাদেশের      ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ ৭ সেপ্টেম্বর পর্যন্ত      আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু      ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাব তেহরানের      বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র      
দেশজুড়ে
খোলা কাগজে সংবাদ প্রকাশের পর রাজ এলপিজি স্টেশনকে জরিমানা
ফটিকছড়ি (চট্টগ্রাম)প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার হেঁয়াকো বেগবাজার এলাকায় গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য অনুমোদিত এলপিজি স্টেশন থেকে রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারে গ্যাস ভরার অভিযোগে রাজ এলপিজি ফিলিং অ্যান্ড কনভার্সন সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দৈনিক খোলা কাগজে সংবাদ প্রকাশের এক সপ্তাহের মধ্যে প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম পাওয়ার পর এ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হেঁয়াকো বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ। এ সময় দাতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বরকত উল্লাহসহ ভূজপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, অভিযানের সময় রাজ এলপিজি স্টেশনে রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারে এলপিজি ভরার প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি প্রতিষ্ঠানের অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ না থাকা এবং সেবাগ্রহীতাদের জীবন ঝুঁকিতে পড়তে পারে— এমন বিভিন্ন অনিয়মও নজরে আসে। এ সব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এর আগে গত ২৫ আগস্ট রাতে একই স্টেশনে রান্নার সিলিন্ডারে গ্যাস ভরার অভিযোগ নিয়ে দৈনিক খোলা কাগজে ‘গাড়ির এলপিজি স্টেশনে রান্নার গ্যাস বিক্রি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ তুলে ধরা হয়, বাজারদরের তুলনায় কম দামে স্টেশনটিতে রান্নার সিলিন্ডারে গ্যাস দেওয়া হচ্ছিল। এমনকি নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি গ্যাস ভরার অভিযোগও করেছিলেন তারা।

সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরই ধারাবাহিকতায় বুধবার স্টেশনটিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট অনিয়মের প্রমাণ পাওয়ার কথা জানায় উপজেলা প্রসাশন।

সহকারী কমিশনার(ভূমি) রহমত উল্লাহ বলেন, ‘জননিরাপত্তা ও ভোক্তার স্বার্থে এলপিজি বিক্রি ও ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম না মানায় এ প্রতিষ্ঠানে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ফটিকছড়ি   রাজ এলপিজি স্টেশন   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close