মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      ● স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার : প্রতিমন্ত্রী শাহে আলম      
শিক্ষা
প্রাথমিক পাঠ্যপুস্তকে ক্রীড়া বিষয় বাধ্যতামূলক করার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর
যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রাথমিক পাঠ্যপুস্তকে ক্রীড়া বিষয় বাধ্যতামূলক করার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে যশোর পিটিআই স্কুল অডিটোরিয়ামে ‘বাংলাদেশে প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও স্থানীয় প্রশাসনের প্রতি পরিবর্তিত প্রত্যাশা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, “প্রাথমিক পাঠ্যপুস্তকে ক্রীড়াকে বাধ্যতামূলক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাশাপাশি বিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ ও কার্যক্রমে কোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান যেন নিজস্ব স্বার্থে প্রভাব বিস্তার করতে না পারে, সে বিষয়ে শিক্ষকদের সতর্ক থাকতে হবে।”

তিনি বলেন, “প্রাথমিক স্কুলগুলোতে কোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান যেন তাদের স্বার্থে বিদ্যালয়ের ওপর প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে শিক্ষকদের সজাগ থাকতে হবে।”

কর্মশালায় প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা এবং স্থানীয় প্রশাসনের প্রতি পরিবর্তিত প্রত্যাশা নিয়ে আলোচনা করা হয়।

দিনব্যাপী কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন) মো. মতিয়ার রহমান, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (উপবৃত্তি) মো. মাসুদ হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা, খুলনা বিভাগের বিভাগীয় পরিচালক ড. মো. শফিকুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  প্রাথমিক পাঠ্যপুস্তক   শিক্ষা প্রতিমন্ত্রী   ক্রীড়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close