বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক      হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ জনের প্রাণহানি      বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া      চলতি বছর স্থানীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই: মীর শাহে আলম      বাস-মিনিবাসের ভাড়া ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি      ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাবনা      শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত তিন      
বিনোদন
শাবনূরকে বিয়ে নিয়ে গুঞ্জন, ১৯৯৬ সালে যা বলেছিলেন সালমান শাহ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি সালমান শাহ ও শাবনূর। নব্বইয়ের দশকে এই জুটির সিনেমা দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। পর্দার জনপ্রিয়তার পাশাপাশি তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও সে সময় নানা গুঞ্জন ছড়িয়েছিল। এর মধ্যে অন্যতম ছিল—শাবনূরকে বিয়ে করেছেন সালমান শাহ।

বিভিন্ন সাপ্তাহিক পত্রিকায় এমন খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন সালমান শাহ নিজেই। ১৯৯৬ সালের ১৯ জুলাই ঢাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে শাবনূরের সঙ্গে তার বিয়ের গুঞ্জন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। এ সময় তার পাশে ছিলেন বাবা এ কিউ চৌধুরী।

মূলত প্রযোজক সমিতির নিষেধাজ্ঞা এবং নিজের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে অবস্থান জানাতেই ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানেই শাবনূরের সঙ্গে বিয়ের গুঞ্জনের প্রসঙ্গ ওঠে।

সালমান শাহ জানান, কয়েকটি সাপ্তাহিক পত্রিকায় তাকে ও শাবনূরকে নিয়ে বিয়ের গুজব ছড়ানো হচ্ছে। তবে এমন খবর সরাসরি অস্বীকার করেন তিনি। শাবনূরকে ছোট বোনের মতো জানেন ও স্নেহ করেন বলেও জানান জনপ্রিয় এই অভিনেতা। একই সঙ্গে নিজের বৈবাহিক অবস্থানও স্পষ্ট করে তিনি বলেন, তিনি বিবাহিত।

ছেলের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন সালমান শাহর বাবা এ কিউ চৌধুরীও। শাবনূরকে ঘিরে ছড়ানো গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, “আমি আমার সন্তানকে জানি। শাবনূরকেও আমি চিনি। সালমান এ কাজ করতেই পারে না। নিশ্চয়ই কেউ ওর বিরুদ্ধে চক্রান্তে নেমেছে।”

অর্থাৎ, শাবনূরকে বিয়ে করার যে খবর সে সময় ছড়িয়েছিল, সেটিকে সালমান শাহ ও তার বাবা দুজনেই গুজব ও ষড়যন্ত্র হিসেবে দেখেছিলেন।

এর আগে ১৯৯৬ সালের এপ্রিল মাসে প্রযোজক সমিতি সালমান শাহকে দুই সপ্তাহের জন্য এফডিসিতে নিষিদ্ধ করেছিল। সে সময়ের সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘আগে জানলে টাকা দিয়ে পুরস্কার কিনতাম’—এমন একটি মন্তব্যকে কেন্দ্র করে তার ওপর ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

নব্বইয়ের দশকের জনপ্রিয় এই তারকা ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যুর পরও সালমান শাহ-শাবনূর জুটিকে ঘিরে সেই সময়ের নানা ঘটনা ও গুঞ্জন ভক্তদের মধ্যে আগ্রহের বিষয় হয়ে আছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  সালমান শাহ-শাবনূর   বিয়ের গুঞ্জন  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close