বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
শিক্ষা
সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০১ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নবীন বরণ এবং অ্যালামনাইদের সম্মাননা প্রদানের লক্ষ্যে ‘ওরিয়েন্টেশন ও প্রাক্তন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠিত হয়। 

রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

অনুষ্ঠানে সোনারগাঁও ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের ইউনিভার্সিটি জীবনের নতুন অধ্যায়ের সঙ্গে পরিচিত করিয়ে দেওয়ার পাশাপাশি, সোনারগাঁও ইউনিভার্সিটির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কৃতিত্ব অর্জনকারীর মধ্য থেকে ২৭ জন অ্যালামনাইকে সম্মাননা দেওয়া হয়।

সোনারগাঁও ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আবদুল আজিজের সভাপতিতত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জামাল উদ্দিন, সোনারগাঁও ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের নির্বাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা, বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা আজিজুল বারী শীপু ও মীর আবদুল আলিম। 

অনুষ্ঠানে ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর শামিম আরা হাসান, উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর বুলবুল আহমেদ, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলামসহ সব বিভাগের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নবীন শিক্ষার্থীদের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নৃত্য ও সংগীতসহ বিভিন্ন পরিবেশনার মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের ইউনিভার্সিটি জীবনের নতুন যাত্রাকে আনন্দময় ও স্মরণীয় করে তুলতে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সোনারগাঁও ইউনিভার্সিটি   নবীন বরণ ২০২৬   অ্যালামনাই সংবর্ধনা   ইউজিসি চেয়ারম্যান  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close