বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
শিক্ষা
ছাত্রকে দিয়ে উত্তরপত্র মূল্যায়ন, সে শিক্ষকের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৬ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

পরীক্ষক নিজে পরীক্ষার উত্তরপত্র না দেখে তার ছাত্রকে দিয়ে মূল্যায়নের ঘটনায় নরসিংদী জেলার মাধবদী উপজেলাধীন গদাইরচর আছিয়া ইসলামিয়া আলিম মাদরাসার ইসলামের ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিন আলিমের মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাকে বোর্ডের যাবতীয় পরীক্ষা সংক্রান্ত কার্যক্রমে আজীবন দায়িত্ব পালনে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মাধবদী থানায় পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০’-এর অধীনে এ মামলা দায়ের করেন। 

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষক নিজে পরীক্ষার উত্তরপত্র না দেখে তার ছাত্রকে দিয়ে মূল্যায়নের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। 

জানা যায়, নরসিংদী জেলার মাধবদী উপজেলাধীন গদাইরচর আছিয়া ইসলামিয়া আলিম মাদরাসার ইসলামের ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিন আলিম ২০২৬ সালের উত্তরপত্র নিজে না দেখে তার ছাত্রদের দিয়ে মূল্যায়ন করেছেন।

বিষয়টি দৃষ্টিগোচর হওয়া মাত্র শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। 

ইতোমধ্যে উত্তরপত্র মূল্যায়নে বিধি-বহির্ভূত কর্মকাণ্ডের দায়ে মো. নাসির উদ্দিনকে পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  উত্তরপত্র মূল্যায়ন   মাদ্রাসা শিক্ষক   মাদ্রাসা শিক্ষা বোর্ড   পরীক্ষায় অনিয়ম  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close