বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু      ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর      ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ৫ হাজার চিকিৎসক নিয়োগ      মধ্যপ্রাচ্যের সংকট শেষ হলে তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর      ‘জানুয়ারিতে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন’      জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান      শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত      
সাহিত্য
ও পলাশ, শিমুলের বনে
শিবলী মোকতাদির
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৯ এএম

বহুদিন পর পরিত্যক্ত বনে ফিরে এসে
মনে হলো, জনপদে আগুন ধরেছে অভিমানী এই দেশে।
অতিতের গুপ্ত লতাপাতা বেড়ে ওঠে অচেনা অলীক অনুষঙ্গে
ঘটনার মতো বন্দি, লিপিবদ্ধ হয়ে আছে; অসহায় নানা রঙ্গে।
যেন আজ শিমুলের ডালে ডালে বিপ্লবী সুরের আনাগোনা
ক্রমাগত বধিরের মতো অপরাধী করে-ব্যথিত অচেনা।

এসব ঋতুর নিষিদ্ধ নগ্ন প্রকাশনা ঢেকে দিতে;
দু’হাতে বুজেছি চোখ, নিরুপায় অন্ধের ভঙ্গিতে।
শুনি, দূর থেকে ছুটে আসা বিদেশি ছবির দমকলে
অশুভ বাতাস কেটে কেটে থামিয়েছ দাবানল, নিয়োজিত যোগফলে।

যতবার পালাতে চেয়েছি, দেখি তুমি আলতা-জড়ানো দুই পায়ে
সদ্য ঋতুময়ী, লালশাড়ি পরে মিশে যাও; নির্বাচিত পলাশের গায়ে।
আর আমি ভয়ে, নিষিদ্ধ লজ্জায়, বিকশিত ভূগোলের অচেনা অরণ্যে
অযথাই ব্যক্ত হতে থাকি, প্রতিটি পলাশ-শিমুলের ব্যাকরণে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close