বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু      ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর      ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ৫ হাজার চিকিৎসক নিয়োগ      মধ্যপ্রাচ্যের সংকট শেষ হলে তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর      ‘জানুয়ারিতে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন’      জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান      শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত      
রাজনীতি
পাটওয়ারীর পরিকল্পিত ব্যক্তিগত আক্রমণের শিকার মির্জা আব্বাস : রাশেদ খাঁন
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ট্রোককে কোনো দুর্ঘটনা নয়, বরং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পরিকল্পিত ব্যক্তিগত আক্রমণের ফল বলে দাবি করেছেন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

রাশেদ খান বলেন, ‘পাটওয়ারীর তীর্যক আক্রমণের কারণে মির্জা আব্বাস মৃত্যুর মুখোমুখি চলে গিয়েছিলেন।’ 

জাতীয় সংসদে মির্জা আব্বাসের বক্তব্যের প্রসঙ্গ তুলে তিনি তার শারীরিক অবস্থার কথাও উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীর তীর্যক আক্রমণের কারণে মির্জা আব্বাস ভাইকে মৃত্যুর মুখোমুখি চলে যেতে হয়। জাতীয় সংসদে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তিনি কাঁদোকাঁদো ভাষায় কথা বলেছেন। পুরো সংসদ তার কথা শুনে স্তব্ধ হয়ে যায়। তিনি পুরোপুরি সুস্থ হতে পারেননি, নিজে হাঁটতে পারেন না, দেখে পড়লেও ভাষা অস্পষ্ট, এক হাত নাড়াতেও কষ্ট হয়!’

নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনের আগের আচরণ নিয়েও অভিযোগ করেন রাশেদ খান। তিনি বলেন, ‘নির্বাচনের আগে নাতির বয়সি নাসীরুদ্দীন পাটওয়ারীর বেয়াদবি তাকে সহ্য করতে হয়েছে! নির্বাচনের পরেও তার মানসিক অত্যাচার থেকে মির্জা আব্বাস ভাই রেহাই পাননি।’

হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার প্রতিকৃতি তৈরি করে বক্সিং করারও অভিযোগ করেন রাশেদ খান। তিনি বলেন, ‘এমনকি হাসপাতালের বিছানায় থাকা অবস্থায় মির্জা আব্বাস ভাইয়ের প্রতিকৃতি বানিয়ে বক্সিং করে এ জঘন্য পাটওয়ারী।’

রাশেদ বলেন, ‘অনেকে বলতে পারেন, অসুস্থতার জন্য কাউকে দায়ী করা যায় না। এটি সত্য। তবে দিনের পর দিন ব্যক্তিগত আক্রমণ ও মানসিক যন্ত্রণার কারণে স্ট্রোকের জন্য অবশ্যই দায়ী করা যায়।’

মির্জা আব্বাসের রাজনৈতিক ভূমিকার কথাও তুলে ধরেন বিএনপির এ নেতা বলেন, ‘যেখানে ঢাকার বুকে দাপটের সঙ্গে মির্জা আব্বাস ভাই রাজনীতি করেছেন, ৯০-এর গণঅভ্যুত্থানের সময় ঢাকাকে সংগঠিত করেছেন, ১৬ বছর অসংখ্যবার কারাবরণ করেছেন। সেই তাকে ওসমান হাদী হত্যার সঙ্গে জড়িয়ে অপবাদ ও হাসপাতালে তার ওপর মব করা হয়েছে। এগুলো তিনি মেনে নিতে পারেননি।’

মানসিক যন্ত্রণার কারণেই মির্জা আব্বাস স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বলে দাবি করেন রাশেদ খান। তার অভিযোগ, মির্জা আব্বাসের বর্তমান শারীরিক অবস্থার পেছনে নাসীরুদ্দীন পাটওয়ারীর ব্যক্তিগত আক্রমণ দায়ী।

রাশেদ বলেন, ‘দীর্ঘদিন মানসিক যন্ত্রণায় ভুগে শেষমেশ স্ট্রোকের কবলে পড়ে আজকের এ করুণ পরিণতি ভোগ করছেন। মির্জা আব্বাস ভাইয়ের স্ট্রোক কোনো দুর্ঘটনা নয়, নাসীরুদ্দীন পাটওয়ারীর পরিকল্পিত ব্যক্তিগত আক্রমণের শিকার তিনি।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  পাটওয়ারী   মির্জা আব্বাস   রাশেদ খাঁন  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close