রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৩২      ● আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বনানীর বহুতল ভবনে আগুন      ● টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা : ডিএমপি      ● বাংলাদেশিদের জন্য হঠাৎ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা      
দেশজুড়ে
স্কুল মাঠে ইয়াবা সেবন-বিক্রি, হাতেনাতে আটক যুবকের কারাদণ্ড
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩০ পিএম আপডেট: ০৬.০৯.২০২৬ ৮:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বিদ্যালয়ের মাঠে বসে ইয়াবা সেবন ও বিক্রির অভিযোগে আলী হোসেন (২০) নামের  যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কোদালিয়া সহরুল্লাহ ইসলামীয়া উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। 

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই যুবককে দণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস।

দণ্ডপ্রাপ্ত আলী হোসেন পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া পশ্চিমপাড়া গ্রামের মুখলেছুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে কোদালিয়া সহরুল্লাহ ইসলামীয়া উচ্চবিদ্যালয়ের মাঠে বসে ইয়াবা সেবন ও বিক্রি করছিলেন আলী হোসেন। বিদ্যালয়ের মাঠের মতো জনসমাগমপূর্ণ স্থানে এভাবে মাদক সেবন ও বিক্রির বিষয়টি স্থানীয় কয়েকজনের নজরে আসে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করেন এবং বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) সেলিম হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আলী হোসেনকে হেফাজতে নেয়। এ সময় পুলিশ তার বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রির অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে।

পুলিশের উপস্থিতিতে আলী হোসেন নিজের অপরাধ স্বীকার করেন বলে জানা গেছে। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। সেখানে অভিযোগ ও তার স্বীকারোক্তির ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতে আলী হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  পাকুন্দিয়া   ইয়াবা   যুবক   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close