রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ‘পিংক বাসে’ প্রতি মাসে ভর্তুকি ১৮ লাখ টাকা      ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      ● ডেঙ্গুর বিষাক্ত ছোবলে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু      ● গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট      
খেলাধুলা
সামারাবিক্রমার ব্যাটে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৩ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্যাটিং সমস্যায় থেমে গেল বাংলাদেশের রথ। মাত্র ১১৪ রানে গুটিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। তবে এই অল্প পুঁজিতেই শ্রীলংকাকে শুরুতে চাপে রেখেছিল বাংলাদেশ। তাতে ম্যাচে কিছুটা গতি ফিরলেও হার্ষিথা সামারাবিক্রমার চমৎকার এক ইনিংসের কাছে হার মানে বাংলাদেশ।

এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। ৪ বল হাতে রেখে জয় তুলে নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ফলে গ্রুপের শীর্ষস্থানও অনেকটাই নিশ্চিত তাদের।

বাংলাদেশের দেওয়া ১১৫ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা মোটেও স্বস্তির ছিল না শ্রীলঙ্কার। পাওয়ার প্লের মধ্যেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন মারুফা আক্তার। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে চামারি আতাপাত্তুকে ফেরানোর পর পরের ওভারে জাফ্ফাকেও সাজঘরে পাঠান তিনি।

পাওয়ার প্লেতে সুলতানা খাতুনের বলে সাঞ্জানা কাভিন্দির উইকেট হারিয়ে আরও বিপদে পড়ে শ্রীলঙ্কা। একপর্যায়ে ১০ ওভারে মাত্র ৪৪ রানেই ৫ উইকেট হারায় তারা। তখন ম্যাচে বাংলাদেশের জয়ের সম্ভাবনাই বেশি মনে হচ্ছিল।

তবে সেই পরিস্থিতি থেকে দলকে ঘুরে দাঁড় করান হার্ষিথা সামারাবিক্রমা। নিলাকশিকা সিলভাকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে ৩৮ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন তিনি। এই জুটিই ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ শ্রীলঙ্কার হাতে ফিরিয়ে দেয়।

বাংলাদেশ অবশ্য হাল ছাড়েনি। ১৭তম ওভারে আবারও আঘাত হানেন মারুফা। নিলাকশিকা সিলভাকে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট তুলে নেন তিনি। চার ওভারে মাত্র ২১ রান খরচ করে ৩ উইকেট নিয়ে ক্যারিয়ারের সেরা বোলিংয়ের স্বাদ পান এই পেসার। টি-টোয়েন্টি ক্যারিয়ারে চতুর্থবারের মতো এক ইনিংসে তিন উইকেট পেলেন তিনি।

এর আগে ব্যাট হাতে বাংলাদেশের ইনিংসকে টেনে নেওয়ার চেষ্টা করেন সোবহানা মোস্তারি। ৪১ বলে ৩৪ রানের ইনিংস খেলেন তিনি। স্বর্ণা আক্তারের সঙ্গে ৪১ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ের অবস্থানে নেওয়ার চেষ্টা করেন মোস্তারি।

তবে শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে বড় সংগ্রহ গড়ার সুযোগ নষ্ট করে বাংলাদেশ। ১৭ বছর বয়সী বাঁহাতি স্পিনার চামুদি প্রাবোদা বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধাক্কা দেন। শেষ ওভারে পরপর দুই ব্যাটারকে ফিরিয়ে ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট নেন তিনি। সুগান্দিকা কুমারি নেন ২ উইকেট।

শেষ দিকে বাংলাদেশের বোলাররা ম্যাচে ফেরার চেষ্টা করলেও সামারাবিক্রমা ছিলেন অবিচল। রিতু মনির শেষ ওভারে ১৬ রান তুলে ম্যাচের সমীকরণ সহজ করে দেন তিনি। ওই ওভারে চার ও ছক্কার পর নাহিদা আক্তারের বলেও ছক্কা হাঁকান এই ব্যাটার।

শেষ ওভারে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল মাত্র ২ রান। দ্বিতীয় বলেই লেগ বাই থেকে প্রয়োজনীয় রান তুলে জয় নিশ্চিত করে তারা। ফলে বাংলাদেশের লড়াই থামে ৪ উইকেটের পরাজয়ে। অন্যদিকে এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে জায়গা করে নেয় শ্রীলঙ্কা।


কেকে/সাশ 






আরও সংবাদ   বিষয়:  এশিয়া কাপ   বাংলাদেশ-শ্রীলংকা   
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close