রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      ● ভারতের মন্দিরের সামনে ট্রাক চাপায় ১২ ভক্তের মৃত্যু      ● ‘পিংক বাসে’ প্রতি মাসে ভর্তুকি ১৮ লাখ টাকা      ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      
দেশজুড়ে
প্রতিমন্ত্রী আব্দুল বারীর দ্রুত সুস্থতা কামনায় আক্কেলপুরে দোয়া মাহফিল
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর দ্রুত সুস্থতা কামনায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৭ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর মদিনাতুল উলুম মাদরাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মদিনাতুল উলুম হাফেজিয়া কওমি মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে এ মোনাজাতের আয়োজন করেন আক্কেলপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জুলফিকার আলী শ্যামল। মাহফিলে প্রতিমন্ত্রী ও তার স্ত্রী নাজমা আরা বারীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সঙ্গে দুর্ঘটনায় নিহত শ্রবণপ্রতিবন্ধী নারী ফিরোজা বেগমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

মোনাজাতে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় মুসল্লিরা অংশ নেন।

এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সরকারি সফরে জয়পুরহাটের কালাই উপজেলায় যাওয়ার পথে বগুড়ার শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর এলাকায় দুর্ঘটনার শিকার হন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রীর গাড়ির সামনে হঠাৎ এক শ্রবণপ্রতিবন্ধী নারী চলে এলে তাকে বাঁচাতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়কের পাশের ধানখেতে নেমে যায়।

এ ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারী ও তার স্ত্রী আহত হন। প্রতিমন্ত্রীর পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে তাদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য প্রতিমন্ত্রীকে ঢাকায় নেওয়া হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় স্থানীয়ভাবে বিভিন্নভাবে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে শ্যামলের উদ্যোগে এ বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  প্রতিমন্ত্রী   আব্দুল বারী   আক্কেলপুর   দোয়া মাহফিল   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close