রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      ● ডেঙ্গুর বিষাক্ত ছোবলে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু      ● গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট      ● বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত      
রাজধানী
লায়লা কিবরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় ‘সিড ফর প্লাস্টিক’ ক্যাম্পেইন শুরু
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০১ পিএম আপডেট: ০৭.০৯.২০২৬ ৮:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

প্লাস্টিক দূষণ কমানো, পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও তরুণদের পরিবেশ রক্ষার কাজে সম্পৃক্ত করার লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে মাসব্যাপী পরিবেশবিষয়ক ক্যাম্পেইন ‘সিড ফর প্লাস্টিক’।

সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকার মোহাম্মদপুর শিয়া মসজিদ সংলগ্ন সোনালী মাঠে এ আয়োজন করে লায়লা কিবরিয়া ফাউন্ডেশন।

এ ক্যাম্পেইনের মূল বার্তা ‘প্লাস্টিক কমাই, সবুজ বাড়াই’।

সেপ্টেম্বর মাসজুড়ে ঢাকার তিনটি পৃথক স্থানে ক্যাম্পেইনের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে। এর আওতায় শিক্ষার্থী ও সাধারণ মানুষকে ব্যবহৃত প্লাস্টিক বোতলসহ বিভিন্ন ধরনের প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও জমা দিতে উৎসাহিত করা হবে। সংগৃহীত প্লাস্টিকের বিনিময়ে অংশগ্রহণকারীদের দেওয়া হবে বিভিন্ন ধরনের বীজ, সিড প্যাকেট ও গাছের চারা।

ক্যাম্পেইনের প্রথম কার্যক্রম সোমবার শিয়া মসজিদ সংলগ্ন সোনালী মাঠে অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তী কার্যক্রমের স্থান ও সময় আগামী ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

ক্যাম্পেইনের মাঠপর্যায়ের বিভিন্ন কার্যক্রমে স্বেচ্ছাসেবী সংগঠন বইবন্ধু সহযোগিতা করছে। সংগঠনটির স্বেচ্ছাসেবকেরা প্লাস্টিক বর্জ্য সংগ্রহ, অংশগ্রহণকারীদের সচেতন করা, পরিবেশবিষয়ক তথ্য প্রচার ও সার্বিক কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করে থাকেন।

আয়োজকেরা জানান, এ উদ্যোগের উদ্দেশ্য শুধু প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা নয়; বরং মানুষের মধ্যে এমন একটি সচেতনতা তৈরি করা, যাতে ব্যবহৃত প্লাস্টিক ফেলে না দিয়ে পরিবেশের জন্য ইতিবাচক কাজে ব্যবহারের মানসিকতা তৈরি হয়।

‘সিড ফর প্লাস্টিক’ ক্যাম্পেইনের মাধ্যমে তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষার কাজে সক্রিয়ভাবে যুক্ত করার পাশাপাশি প্লাস্টিক দূষণ কমানো এবং সবুজায়নের লক্ষ্যে দীর্ঘমেয়াদি সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যাশা করছেন আয়োজকরা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সিড ফর প্লাস্টিক   প্লাস্টিক দূষণ   পরিবেশ সচেতনতা   সবুজায়ন  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close