রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      ● ডেঙ্গুর বিষাক্ত ছোবলে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু      ● গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট      ● বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত      
দেশজুড়ে
মেঘনায় সরকারি খাসজমির অবৈধ স্থাপনা উচ্ছেদ
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের কাশিপুর বাজারে সরকারি খাসজমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে প্রশাসনের উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলিন রাজ্জাকের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে মেঘনা থানা পুলিশ প্রশাসনকে সহযোগিতা করে।

প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ১০ নম্বর লস্তিমানিকা মৌজায় সরকারি খাসজমির বিভিন্ন দাগে প্রায় ০.১০৭৫ একর জমিতে টিনশেড দোকান, ঘরসহ বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছিল। এসব স্থাপনা অপসারণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নোটিশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে তারা স্থাপনা সরিয়ে নেননি। পরে উচ্ছেদ মামলা নং ২৭২/২০২৪-২৫’-র আওতায় তালিকাভুক্ত নয়টি অবৈধ স্থাপনার মধ্যে আটটি উচ্ছেদ করা হয়। আদালতে চলমান থাকায় সেটি উচ্ছেদ করা হয়নি।

এ বিষয়ে অমৃতা শারলিন রাজ্জাক বলেন, ‘সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণের সুযোগ নেই। নোটিশ দেওয়ার পরও স্থাপনা সরিয়ে না নেওয়ায় আইন অনুযায়ী উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তবে উচ্ছেদ করা দোকানগুলো খালি থাকায় এতে কারও আর্থিক ক্ষতি হয়নি।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মেঘনা   সরকারি   খাসজমি   অবৈধ স্থাপনা   উচ্ছেদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close