সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের ভুল নীতির বলি হয়েছে অসংখ্য শিশু : স্বাস্থ্যমন্ত্রী      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩১৪       হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি      ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দায়িত্বশীল গণমাধ্যম অপরিহার্য: রাষ্ট্রপতি      গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে : রাষ্ট্রপতি      দেশের মানুষের মাথাপিছু ঋণ এক লাখ ২৯ হাজার ২৩৯ টাকা      
দেশজুড়ে
চকরিয়ায় ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু, আহত দুই
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৮ পিএম আপডেট: ০৭.০৯.২০২৬ ৮:৪১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় ভিমরুলের কামড়ে নুরুল হক (৪) নামে চার বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু গুরুতর আহত হয়। বর্তমানে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
 
রোববার (৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার উত্তর হারবাং ইউনিয়নের শালবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহত শিশু নুরুল হক ওই এলাকার আহমদের ছেলে। অপর আহত শিশুরা একই এলাকার ছিদ্দিক আহমেদের মেয়ে ফাতেমা (১১) ও রাসেলের মেয়ে তাসমিন (৩)।

উপজেরার হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য সরওয়ার ওসমান খোকা জানান, বিকালের দিকে বাড়ির পাশে খেলছিল তিন শিশু। এ সময় হঠাৎ একঝাঁক ভিমরুল তাদের ওপর এসে হামলে পড়ে। ভিমরুলের কামড়ে গুরুতর আহত হলে তাদের চিৎকারে স্থানীয় লোকজন তিন শিশুকে উদ্ধার করেন। পরে তাদেরকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নুরুল হক নামে এক শিশুকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ভিমরুলের আক্রমণে আহত শিশু ফাতেমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। তাসমিনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, ‘ঘটনার বিষয়টি স্থানীয় গণমাধ্যমকর্মীরা অবহিত করেছেন। খুবই মর্মান্তিক একটি ঘটনা। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  চকরিয়া   ভিমরুল   কামড়   শিশুর মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close