মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের ভুল নীতির বলি হয়েছে অসংখ্য শিশু : স্বাস্থ্যমন্ত্রী      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩১৪       হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি      ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দায়িত্বশীল গণমাধ্যম অপরিহার্য: রাষ্ট্রপতি      গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে : রাষ্ট্রপতি      দেশের মানুষের মাথাপিছু ঋণ এক লাখ ২৯ হাজার ২৩৯ টাকা      
দেশজুড়ে
মারা গেছেন নীলফামারী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মালেক
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৮ এএম আপডেট: ০৮.০৯.২০২৬ ১০:২২ এএম

নীলফামারী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও নব্বইয়ের দশকের ছাত্রদল নেতাকর্মীদের অনুপ্রেরণার অন্যতম ব্যক্তিত্ব আব্দুল মালেক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মৃত্যুতে সাবেক ও বর্তমান ছাত্রদলের নেতাকর্মী, দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সাবেক এই ছাত্রদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

নব্বইয়ের দশকে নীলফামারী ছাত্রদলের নেতাকর্মীদের কাছে আব্দুল মালেক ছিলেন একজন আদর্শ ও প্রেরণার প্রতীক। তার নেতৃত্ব ও রাজনৈতিক কর্মকাণ্ড সে সময়ের ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে।

মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তার স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close