মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে হবে : পানিসম্পদমন্ত্রী      স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ      সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার      দেশে বিদ্যুৎ সংকটের অন্যতম কারণ গ্যাসের সংকট: ডা. জাহেদ      অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় এনসিপির ধিক্কার      আমাদের ধর্মীয় সম্প্রীতি যুগ যুগ ধরে অটুট থাকবে: রিজভী      
দেশজুড়ে
জরাজীর্ণ বেইলি ব্রিজ, ধসের আতঙ্কে শতাধিক গ্রামের মানুষ
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৫ পিএম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা-চুনতি সীমান্তে ডলু খালের ওপর নির্মিত বেইলি ব্রিজটি দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অতিরিক্ত ভারী যানবাহন চলাচলে এখন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এরই মধ্যে ব্রিজের আশপাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে যেকোনো সময় সেতুটি ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্র জানায়, ১৯৮৬ সালে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ১২১ মিটার দীর্ঘ ও ৪ মিটার প্রস্থের এই বেইলি ব্রিজ নির্মাণ করা হয়। পুটিবিলা ইউনিয়নসহ আশপাশের শতাধিক গ্রামের মানুষের যাতায়াত এবং কৃষিপণ্য পরিবহনে সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিদিন শিক্ষার্থী, সাধারণ যাত্রী, রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ বিপুলসংখ্যক যানবাহন এই ব্রিজ দিয়ে চলাচল করে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ডলু খালের ব্রিজসংলগ্ন এলাকা থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এতে খালের তলদেশের মাটি সরে গিয়ে ব্রিজের পিলারের গোড়ায় গভীর গর্ত ও খাদ তৈরি হয়েছে। ফলে সেতুর ভিত্তি দুর্বল হয়ে পড়েছে বলে আশঙ্কা করছেন তাঁরা।

স্থানীয়দের আরও দাবি, ব্রিজটির ওপর দিয়ে ভারী যানবাহন চলাচলের সময় পুরো কাঠামো কেঁপে ওঠে। বিভিন্ন অংশ নড়বড়ে হয়ে যাওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন চালক, যাত্রী ও পথচারীরা।

এ অবস্থায় দ্রুত বালু উত্তোলন বন্ধের পাশাপাশি ব্রিজটির কাঠামোগত নিরাপত্তা পরীক্ষা ও প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এতে প্রাণহানির পাশাপাশি শতাধিক গ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ারও আশঙ্কা রয়েছে।

জনগুরুত্বপূর্ণ এই যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রামের লোহাগাড়া   বেইলি ব্রিজ   জরাজীর্ণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close