রাজস্ব বাজেটের আওতায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ৩৩৪ কেজি কার্পজাতীয় মাছের পোনা বিতরণ ও অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ভেড়ামারা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, সিনিয়র সহকারী পরিচালক আলমগীর কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিরুল আরাফাত, সহকারী কমিশনার (ভূমি) গাজী আশিক বাহার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা পলি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারেক হাসান, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা এমদাদুল হক বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান এবং সাংবাদিক এস এম আবু ওবাইদা-আল-মাহাদীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
মৎস্য অফিস সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলার ১০টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মোট ৩৩৪ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
কেকে/সাশ