বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● টানা তিন দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম      ● খাদ্যে কোটি টাকার খেলা গুদামে দুর্নীতির মহোৎসব      ● তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চার জেলায় নতুন ডিসি      ● এক দিন বেড়ে দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রধানমন্ত্রী বাড়ালেন অনুদানও      ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      
আইন-আদালত
খোকনের সঙ্গে বাকবিতণ্ডা
এজলাস ছাড়লেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে উচ্চাবাচ্যে ও বাকবিতণ্ডার মুখে এজলাস ত্যাগ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে প্রধান বিচারপতির এজলাসে এমন উচ্চবাচ্যে জড়িয়ে পড়েন সুপ্রিম কোর্ট বারের সভাপতি। 

আপিল বিভাগে মামলার শুনানি চলাকালে হঠাৎ করেই মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘জুবায়ের রহমান চৌধুরী প্রধান বিচারপতি হওয়ার পর আইনজীবীদের আয় রোজগার কমে গেছে।’

এমন মন্তব্য শুনে প্রধান বিচারপতি পাল্টা প্রশ্ন ছুড়েন। এ সময় পাল্টাপাল্টি কথোপকথনে এজলাস ছেড়ে চলে যান পুরো আপিল বিভাগ। এখন পর্যন্ত আর আপিল বিভাগ বসেননি।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  এজলাস   প্রধান বিচারপতি   আপিল বিভাগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close