সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন      ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া সম্ভব : প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
চার দফা দাবিতে বিডিপিএর সংবাদ সম্মেলন
রংপুর ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৮ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

আন্তর্জাতিক ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চার দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ডিপ্লোমা ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (বিডিপিএ)। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ে ফিজিওথেরাপি চিকিৎসকদের পদ সৃষ্টি, ডিপ্লোমা ফিজিওথেরাপি চিকিৎসকদের স্বতন্ত্র পদনাম এবং সহকারী ফিজিওথেরাপি নিশ্চিত করাসহ গেজেট-২০১৮-এর আইনি বৈষম্য দূর করার দাবি জানানো হয়। 

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গেজেট-২০১৮-তে ফিজিওথেরাপি চিকিৎসকদের ‘মেডিকেল টেকনোলজিস্ট’ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে ফিজিওথেরাপি পেশার স্বতন্ত্র পরিচয় ও মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। তাই বৈষম্যমূলক এ গেজেট বাতিল করে ফিজিওথেরাপি চিকিৎসকদের স্বতন্ত্র পেশাগত পদনাম দেওয়ার দাবি জানান তারা। 

তারা আরও বলেন, দেশের জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে ফিজিওথেরাপি চিকিৎসকের পর্যাপ্ত পদ না থাকায় রোগীরা প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ কারণে প্রতিটি জেলা ও উপজেলা হাসপাতালে জরুরি ভিত্তিতে অন্তত দুজন করে ফিজিওথেরাপি চিকিৎসক নিয়োগ দিতে হবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  চার দফা দাবি   বিডিপিএ   সংবাদ সম্মেলন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close