মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কবজায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      
রাজধানী
পাটওয়ারীকে আ.লীগের পোষা কুকুর বললেন ছাত্রদল নেতা হিমেল
নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩০ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

নাসিরুদ্দিন পাটওয়ারী নাম শুনলেই বাটপার বাটপার ভাব চলে আসে। সারা বাংলাদেশের জনগণ তাকে ডারবি নাসির হিসেবে চেনে। নাসির একটা পাগল উন্মাদ, আওয়ামী লীগের পোষা কুকুর— বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক হিমেল আল ইমরান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদল আয়োজিত আনন্দ র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

 প্রধান অতিথির বক্তব্যে হিমেল আল ইমরান বলেন, ‘বাংলাদেশ ছাত্রদলের একটি ছেলেও এ দলকে কলঙ্কিত করে নাই। তারেক রহমান ৭ মাস ক্ষমতায় এসেছে। নির্বাচনে আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সবগুলা বাস্তবায়ন করতেছে। এতেই বোঝা যায় তারেক রহমানের মুখে আর অন্তরে এক।’

তিনি আরও বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজৈরে বড় কোন প্রোগ্রাম হয় নাই। কারো মাথা খুঁজে পাওয়া যায় নাই। আমার লজ্জা লাগছে। যারা বিএনপি ধারণ করে মনে কিন্তু অন্তরে ধারণ করে না, আমরা তাদের ঘৃণার চোখে দেখি। শহীদ জিয়ার আদর্শকে আমরা যারা ধারণ করি, তারা কখনো খারাপ কাজে লিপ্ত হবে না।’

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক মিয়া মানকু, সদস্যসচিব সোহেল মাতুব্বর, মাদারীপুর জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মাইদুল ইসলাম, রাজৈর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান, রাজৈর পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুহুল আমিন বেপারী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজী বেলায়েত হোসেন, পৌরসভা ছাত্রদলের সদস্য সোহাগ সরদার, কদমবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি পুনেন্দ্র মল্লিক প্রমুখ।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  পাটওয়ারী   ছাত্রদল   নেতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close