মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      ● এলপিজির পর্যাপ্ত মজুত, মজুতদারির চেষ্টা হলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা      ● মাঠে নামার আগেই সেমিফাইনালের টিকিট পেল বাংলাদেশ      ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কব্জায় ডিএসই      
বিনোদন
এক ফ্রেমে দুয়া, বেবি বাম্প আর নতুন আনন্দ
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউড তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের কন্যা দুয়া দুই বছরে পা দিয়েছে। মেয়ের বিশেষ দিনটি আরও স্মরণীয় করে তুলতে পারিবারিক কিছু মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই তারকা দম্পতি।

ব্যক্তিগত জীবন সাধারণত আড়ালেই রাখতে পছন্দ করেন দীপিকা ও রণবীর। তবে এবার দুয়ার জন্মদিন উপলক্ষে প্রকাশ করা ছবিতে ধরা পড়েছে তাদের পারিবারিক বন্ধনের সুন্দর মুহূর্ত। ছবিতে দীপিকার বেবি বাম্পও দেখা গেছে।

ছবিগুলোর কেন্দ্রে রয়েছে ছোট্ট দুয়া। কখনো বাবা-মায়ের মাঝে মিষ্টি হাসিতে ক্যামেরার দিকে তাকিয়েছে সে, আবার কখনো দীপিকা-রণবীরের সঙ্গে আনন্দময় ভঙ্গিতে পোজ দিয়েছে। মুহূর্তগুলোতে ফুটে উঠেছে পরিবারটির ভালোবাসা ও ঘনিষ্ঠতা।

ছবির ক্যাপশনে দীপিকা ও রণবীর লিখেছেন, ‘বেবি দুয়া আর আমাদের হৃদয়, দুটোই এখন বড় হচ্ছে। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য অশেষ ধন্যবাদ।’

দীপিকা-রণবীরের এই বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ্যে আসতেই তা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীরা তারকা দম্পতি ও তাদের কন্যাকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভাসিয়েছেন।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং   বেবি বাম্প  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close