বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বিগত সরকারের প্রকল্পের দুর্নীতির তদন্ত হচ্ছে, রিপোর্ট পেলে ব্যবস্থা : প্রধানমন্ত্রী      ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেলেও অনেক বেশি মূল্য দিতে হয়েছে : রাষ্ট্রপতি      ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন : প্রধানমন্ত্রী      রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা      সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী      পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর      সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তি ক্রোক      
রাজধানী
২৩ সদস্যের নতুন কমিটি পেল মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৮ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ২৩ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করেছে শ্রম অধিদপ্তর। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. শহীদুল ইসলাম।

বুধবার (৯ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রম অধিদপ্তরের বিভাগীয় শ্রম দপ্তর, ঢাকা থেকে এ-সংক্রান্ত চিঠি জারি করা হয়।

চিঠিতে মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটি নথিভুক্ত করার বিষয়টি জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেন শ্রম অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ নাহিদুল ইসলাম। চিঠির অনুলিপি মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জের কাছেও পাঠানো হয়েছে।

নথিভুক্ত কমিটিতে কার্যকরী সভাপতি আ. আজিজ বেপারী, সিনিয়র সহ-সভাপতি মো. রেজাউল ইসলাম এবং সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. আলমগীর কবীর, মো. বশিরুল আলম ও মো. নূরুল আমিন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. আব্দুস সালাম সিকদার ও মো. নূরুল আলম। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মো. মাসুদুর রহমান খান, মো. নিজাম এবং শরিফুল ইসলাম ভূঁইয়া রুবেল।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মো. দেলোয়ার চৌধুরী, দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম টিটু, প্রচার সম্পাদক মো. পারভেজ আলম, আইনবিষয়ক সম্পাদক মো. জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আলমগীর হোসেন, সড়কবিষয়ক সম্পাদক মো. রাকিব এবং শ্রমবিষয়ক সম্পাদক মো. ইব্রাহিম।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন শেখ সরাফত আলী, মো. আবুল কাশেম ও মো. মিঠুন আলম।

কমিটি নথিভুক্ত হওয়ার পর আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে মনোনয়নপত্র গ্রহণ, দাখিল, যাচাই-বাছাই ও আপত্তি নিষ্পত্তির পর নির্বাচনের মাধ্যমে ২৩ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রম অধিদপ্তর থেকে কমিটি নথিভুক্তির সরকারি চিঠি পাওয়ায় সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানানো হচ্ছে।

এ সময় শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে পরিবহন শ্রমিকদের জন্য নিয়োগপত্র প্রদান, নিরাপত্তা নিশ্চিত করা, হয়রানিমূলক মামলা বন্ধ ও নিয়মিত বেতন-ভাতা প্রদানসহ সাত দফা সাত দফা দাবি তুলে ধরা হয়।

এ ছাড়া সরকারি উদ্যোগে বিশেষায়িত শ্রমিক হাসপাতাল নির্মাণ, অবসরকালীন শ্রমিক পেনশন বা এককালীন আর্থিক সহায়তা প্রদান এবং শ্রমিক পরিবারের জন্য আবাসন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের দাবি জানানো হয়।

শ্রমিকদের সন্তানদের ডিগ্রি পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা এবং বাসস্ট্যান্ড বা এর আশপাশে ট্রাফিক পুলিশ বক্সের আদলে ‘শ্রমিক বক্স’ স্থাপনের দাবিও জানানো হয়েছে।

শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে সংগঠনের পক্ষ থেকে শিশু শ্রম বন্ধ, সব চালকের ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করা এবং লাইসেন্স ছাড়া হেলপার, সুপারভাইজার বা কন্ডাক্টরের মাধ্যমে গাড়ি না চালানোর আহ্বান জানানো হয়।

একই সঙ্গে ইউনিয়নের রেজি. নং-ঢাকা-২৪০৫-এর অন্তর্ভুক্ত হয়ে পরিচয়পত্র গ্রহণ, যত্রতত্র গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি না করা এবং যেকোনো সমস্যায় নির্ধারিত হেল্পলাইনে যোগাযোগ করার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, সংগঠনটি শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে কাজ করবে। 

একই সঙ্গে পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখতে শ্রমিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন   নতুন কমিটি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close