বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চার জেলায় নতুন ডিসি      ● এক দিন বেড়ে দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রধানমন্ত্রী বাড়ালেন অনুদানও      ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      
রাজধানী
বাল্যবিবাহের অপরাধে বর, কনের বাবা ও ঘটকের কারাদণ্ড
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ আয়োজন ও সহযোগিতার অপরাধে বর, কনের বাব ও ঘটককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় মেয়ের বোনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া বিয়ের সঙ্গে জড়িত কাজীকে আটকের চেষ্টা চলছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— বর ফরহাদ (১৯), তার শ্বশুর ও কনের বাবা আজিজুল হক (৪০) এবং ঘটক হাসান। এর মধ্যে বর ফরহাদকে এক মাসের কারাদণ্ড এবং আজিজুল হক ও ঘটক হাসানকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া মেয়ের বোনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

কনের বাবা আজিজুল হক জানান, ছেলের পরিবারের লোকজন আমার ১১ বছরের মেয়েকে জোর করে বিয়ে করেছে। আমরা বিচার চাইতে এসে আসামি হলাম।

তবে ছেলে পক্ষ বলছে মেয়ের পরিবার থেকেই দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে। তৃতীয় একটি পক্ষ ব্যক্তিগত সুবিধা না পেয়ে প্রশাসনকে তথ্য দিয়ে তাদের বিপদে ফেলেছে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওমর ফারুক বলেন, ‘বাল্যবিবাহ বন্ধে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বাল্যবিবাহ আয়োজন ও সহযোগিতার দায়ে বর, কনের বাবা ও ঘটককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কাজীকেও আটকের চেষ্টা চলছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বাল্যবিবাহ   অপরাধ   কারাদণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close