বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● ফুটপাত উচ্ছেদে উত্তেজনা, মিরপুরে হামলা-ভাঙচুর ও আগুন      ● বট ও গুপ্ত বাহিনীর মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে: চিফ হুইপ      ● রাজধানীতে আওয়ামী লীগের ৪০ সক্রিয় সদস্য গ্রেপ্তার      ● টানা তিন দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম      ● খাদ্যে কোটি টাকার খেলা গুদামে দুর্নীতির মহোৎসব      ● তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চার জেলায় নতুন ডিসি      
শিক্ষা
এসএসসি পুনঃনিরীক্ষণের ফল আজ, দেখবেন যেভাবে
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১০ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর পুনঃনিরীক্ষণসহ মূল্যায়নের ফল আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রকাশ করা হবে।

আবেদনকারীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, এসএমএস ও নির্ধারিত ওয়েবসাইট—এই তিন উপায়ে ফল জানতে পারবেন।

শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে:

নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত নিয়মে পুনঃনিরীক্ষণের ফল দেখা যাবে।

এসএমএসের মাধ্যমে:

পুনঃনিরীক্ষণের আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে বোর্ডের পক্ষ থেকে এসএমএস পাঠানো হবে।

নির্ধারিত ওয়েবসাইটে:

নির্ধারিত ফলাফল ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে পুনঃনিরীক্ষণের ফল সংগ্রহ করা যাবে। ২০২৬ সালের পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়ায় rescrutiny.eduboardresults.gov.bd পোর্টাল ব্যবহার করা হয়েছিল।

এবার শুধু নম্বর যোগে ভুল হয়েছে কি না, তা যাচাইয়ের পরিবর্তে আবেদন করা উত্তরপত্র পুনরায় মূল্যায়ন করা হয়েছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তাই পুনঃনিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের সকাল ১০টার পর নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও মোবাইল ফোনের এসএমএস চেক করার পরামর্শ দেওয়া হয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  এসএসসি পুনঃনিরীক্ষণের ফল   আবেদন  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close