সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       ● জানুয়ারিতে শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে হবে শেষ      ● জ্বালানি সংকট মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ      ● আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিন দিনে সংখ্যা ৯      ● রিয়াদে হামলায় আহত ২৪ বাংলাদেশি, দূতাবাসের উদ্যোগ      ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      
খেলাধুলা
আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচে মেসির বিশেষ জার্সি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ যতই এগিয়ে আসছে, ততই বাড়ছে উত্তেজনা। বিদায়ী সেই ম্যাচে আর্জেন্টাইন অধিনায়ক যে বিশেষ জার্সি পরবেন, সেটিও প্রকাশ্যে এসেছে। জার্সিটির ছবি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন মেসি।

আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। পরিকল্পনা অনুযায়ী, জাতীয় দলের হয়ে এটিই হবে মেসির শেষ ম্যাচ।

বিদায়ী ম্যাচের জার্সির ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে মেসি লিখেছেন, ‘শেষ ম্যাচ... আজীবনের জন্য একটি জার্সি।’

বিশেষ এ জার্সিতে থাকছে চেনা নকশার বাইরে বেশ কিছু পরিবর্তন। হালকা আকাশি রঙের জার্সির মাঝখানে থাকবে সাদা রঙের উল্লম্ব স্ট্রাইপ। পেছনে মেসির নাম ও ১০ নম্বর লেখা হবে সোনালি রঙে।

জার্সির পেছনের ওপরের অংশে উঁচু করে খোদাই করা থাকবে ‘সান অব মে’। আর্জেন্টিনার জাতীয় প্রতীকের গুরুত্বপূর্ণ এ প্রতীক এবার জায়গা করে নিয়েছে মেসির বিদায়ী ম্যাচের জার্সিতেও।

মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচকে স্মরণীয় করে রাখতেই জার্সিতে রাখা হয়েছে এ বিশেষ নকশা। ফিফার আন্তর্জাতিক বিরতিতে ঘরের মাঠে তিনটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের সূচি। এরপর ৩ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। শেষ ম্যাচটি ৬ অক্টোবর একই ভেন্যুতে বেনিনের বিপক্ষে।

তবে মেসিকে পাওয়া যাবে শুধু শেষ ম্যাচটিতেই। ফলে সবকিছু পরিকল্পনামতো এগোলে, বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়েই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন বিশ্বকাপজয়ী এ অধিনায়ক।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  আর্জেন্টিনা   মেসি   জার্সি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close