মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা      জ্বালানি তেলের দাম বাড়াতে আইএমএফের কোনো শর্ত নেই : জাহেদ উর রহমান      চাপে সাধারণ মানুষ, নিরুপায় সরকার      নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      একে একে গ্রেপ্তার ইমরান খানের তিন বোন      বাসভাড়া কিলোমিটারে ২০ পয়সা বাড়াতে চান পরিবহন মালিকরা      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬৫৫      
দেশজুড়ে
রামপালে ইতু হত্যা মামলার প্রধান তিন আসামি গ্রেপ্তার
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাগেরহাটের রামপালে আলোচিত আহাদ আহমেদ ইতু হত্যা মামলার প্রধান তিন আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খুলনার ফুলতলা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার ১ ও ২ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়। এর আগে হত্যাকাণ্ডের দিন সন্ধ্যায় নিজ বাড়ি থেকে ৩ নম্বর আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কিসমত চণ্ডীতলা গ্রামের জাফর শেখের ছেলে বাকী বিল্লাহ শেখ (৪৭), মাসুম বিল্লাহ (৫২) ও মাসুম বিল্লাহর স্ত্রী বিউটি খাতুন (৫৮)।

পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোর ৬টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও পুলিশ যৌথভাবে খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা ও লারিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় হত্যা মামলার ১ নম্বর আসামি বাকী বিল্লাহ শেখ ও ২ নম্বর আসামি মাসুম বিল্লাহকে গ্রেপ্তার করা হয়।

এর আগে হত্যাকাণ্ডের দিন সন্ধ্যায় নিজ বাড়ি থেকে মামলার ৩ নম্বর আসামি বিউটি খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ।

রামপাল থানা সূত্রে জানা যায়, গত রোববার (২০ সেপ্টেম্বর) রাতে আহাদ আহমেদ ইতুর ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, কয়েকজন ব্যক্তি তাঁকে মারধরের পাশাপাশি ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত হলে তাঁকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই শেখ রাহাত বাদী হয়ে রামপাল থানায় হত্যা মামলা করেন। মামলার পর আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রাজিব আল রশিদ বলেন, ‘আহাদ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত ছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রিপন দাস জানান, গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  ইতু হত্যা মামলা   গ্রেপ্তার   রামপাল   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close