মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বললো দূতাবাস      ● চকবাজারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      
দেশজুড়ে
রাজবাড়ী‌তে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যাত্রা শুরু
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত ‘রাজবাড়ী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নতুন পথচলা শুরু হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দি‌কে রাজবাড়ী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটি যাত্রা করে।

সম্মেলনে বক্তব‌্য দেন রাজবাড়ী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপ‌তি সাগুফতা সুলতানা।

এ সময় সংগঠ‌নটির সদস‌্য মে‌হের নিগার পারভীন, শা‌মিমা খাতুন, ফরিদা খাতুন, মমতাজ বেগম, ইসায়স‌মিন আক্তার জু‌লি প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজবাড়ী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ১৩ সদস‌্য বি‌শিষ্ট ক‌মি‌টি এবং এর মেয়াদ দুই বছর।

সভাপ‌তি ব‌লেন, ‘রাজবাড়ী জেলার নারী উদ্যোক্তাদের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ের প্রসার, নতুন উদ্যোক্তা তৈরি, অর্থনী‌তির প্রসার এবং তাদের নানাবিধ সমস্যা সমাধানে রাজবাড়ী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের নিবন্ধনের মাধ্যমে এ অঞ্চলে নারী ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও অর্থনৈতিক ক্ষমতায়নে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। এ জন‌্য সবার সহ‌যো‌গিতা কামনা কর‌ছি।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী‌   উইমেন চেম্বার অব কমার্স   যাত্রা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close