সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● চকবাজারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       
দেশজুড়ে
শ্রীপুরের নয়নপুরে মশাল মিছিলের প্রস্তুতি, আটক ৭
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৯ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরে মশাল মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নয়নপুর বাজারের উত্তর পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রৌশওয়া স্পিনিং মিলস লিমিটেড ও আরএকে সিরামিক কারখানার মধ্যবর্তী এলাকা থেকে স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীরা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

পুলিশের দাবি, আটক ব্যক্তিদের কাছ থেকে ১০ থেকে ২৫টি লাঠি ও একটি ব্যানার উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, রাত সাড়ে ৮টার দিকে ওই এলাকায় কয়েকজন যুবক মশালে আগুন ধরানোর প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি দেখে তারা স্থানীয় বিএনপির নেতাকর্মীদের খবর দেন। পরে স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীরা সেখানে গিয়ে সাতজনকে আটক করে নয়নপুর বাজারে নিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।

গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক মণি বলেন, ‘আরএকে সিরামিক ও রৌশওয়া স্পিনিং মিলসের মধ্যবর্তী স্থানে কয়েকজনকে মশালে আগুন ধরানোর প্রস্তুতি নিতে দেখে স্থানীয় বাসিন্দারা তাদের খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় সাতজনকে আটক করা হয়।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ‘মশাল মিছিলের প্রস্তুতির সময় ছাত্রলীগের নেতা ছাদেকসহ সাতজনকে আটক করে স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীরা পুলিশের কাছে সোপর্দ করেছেন। তাঁদের কাছ থেকে ১০ থেকে ২৫টি লাঠি ও একটি ব্যানার উদ্ধার করা হয়েছে।’

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close