মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বললো দূতাবাস      ● চকবাজারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      
দেশজুড়ে
ধনবাড়ীতে গ্রাম পুলিশের মাঝে বাই সাইকেল বিতরণ
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। 

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে উপজেলা প্রশাসন কার্যালয় চত্বরে ৭ টি ইউনিয়নের ৫৭ জন গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ নূরজাহান আক্তার সাথী।

এ সময় উপজেলা প্রকৌশলী মো. মোকাদ্দেস আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল হাসান, সমাজসেবা কর্মকর্তা ইসমাইল হোসেন ও ধনবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনটিভির সাংবাদিক হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

গ্রাম পুলিশ নিশি কান্ত বলেন, ‘এ বাইসাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশদের কাজ আরও গতিশীল হবে। ইউনিয়ন পরিষদের সব তথ্য তারা গ্রামে গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারবে।’

মিজ্ নূরজাহান আক্তার সাথী বলেন, ‘সাইকেল চালিয়ে গ্রাম পুলিশ সদস্যগণ সরকার তথা প্রশাসনকে তাদের কার্যক্রমে সহায়তা করবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ধনবাড়ী   গ্রাম পুলিশ   বাই সাইকেল   বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close