সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● চকবাজারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       
দেশজুড়ে
চান্দিনায় অগ্নিকাণ্ডে কৃষকের ঘর পুড়ে ছাই
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় অগ্নিকাণ্ডে কৃষক মধু মিয়ার একটি বসতঘর পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। 

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বরকইট ইউনিয়নের বরকইট বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাত আনুমানিক ১০টার দিকে মধু মিয়ার ঘরে আগুন জ্বলতে দেখেন তারা। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। ঘরের আসবাবপত্রসহ কোনো মূল্যবান সামগ্রীই উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে ফায়ার সার্ভিসে খবর দেওয়ার পর ঘটনাস্থলে পৌঁছাতে এক ঘণ্টারও বেশি সময় লেগেছে—এমন অভিযোগ তুলে স্থানীয়দের কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক মধু মিয়া বলেন, ‘কীভাবে আগুন লেগেছে, তা বুঝতে পারিনি। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ঘর থেকে কোনো কিছুই বের করতে পারিনি। সব হারিয়ে আমি এখন নিঃস্ব।’

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়ার ১৭ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে। এর আগেই স্থানীয়রা আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও বলেন, ‘অগ্নিকাণ্ডে কৃষক মধু মিয়ার আনুমানিক পাঁচ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  চান্দিনা   অগ্নিকাণ্ড   কৃষক   ঘর   ছাই  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close