সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● চকবাজারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       
দেশজুড়ে
ফুলসজ্জিত গাড়িতে তিন পুলিশ সদস্যকে বিদায়
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দীর্ঘ চাকরি জীবন শেষে অবসর গ্রহণকারী চান্দিনা থানায় কর্মরত তিন পুলিশ সদস্যকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) চান্দিনা থানা পরিবারের পক্ষ থেকে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।

বিদায়ী পুলিশ সদস্যরা হলেন— কনস্টেবল নজরুল ইসলাম, নুরুল ইসলাম ও আব্দুল কুদ্দুস মিয়া।

বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে দীর্ঘদিন নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করায় তাদের কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করা হয়। একই সঙ্গে অবসর-পরবর্তী জীবনে তাদের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করা হয়।

এ সময় চান্দিনা থানা পরিবারের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত সহকর্মীদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তাদের দীর্ঘদিনের সেবা ও অবদান ভবিষ্যতেও চান্দিনা থানা পরিবার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে জানানো হয়।

সংবর্ধনা শেষে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান ফুল দিয়ে সাজানো গাড়িতে করে অবসরপ্রাপ্ত তিন পুলিশ সদস্যকে তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  চান্দিনা   পুলিশ   সদস্য   বিদায়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close