সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● চকবাজারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       
দেশজুড়ে
শ্রীমঙ্গলে অবৈধ বালুসহ ট্রাক জব্দ
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৭ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ছড়া থেকে অবৈধভাবে তোলা বালুসহ একটি ট্রাক জব্দ করেছেপুলিশ। 

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের খারিজ্জমা বালুর ঘাট থেকে ট্রাকটি (সিলেট ড-১১-১৭৪৩) জব্দ করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে সিন্দুরখান ইউনিয়নের খারিজ্জমা বালুর ঘাটে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা মামুন মিয়ার নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাকে লোড করা হচ্ছিল। এ সময় স্থানীয় বাসিন্দারা বাধা দেন এবং তাৎক্ষণিক প্রশাসনকে খবর দেন। 

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এ ঘাট থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করার ফলে স্থানীয় রাস্তাঘাট, অবকাঠামো ও পরিবেশ চরম ক্ষতির মুখে পড়েছে। ধ্বংস হচ্ছে এলাকার প্রাকৃতিক ভারসাম্য। 

বালু উত্তোলনে অভিযুক্ত মামুন মিয়া (৩৪) সিন্দুরখান ইউনিয়নের খারিজ্জমা এলাকার আব্দুল হামিদের ছেলে। তিনি ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর শ্রীমঙ্গলে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলার (মামলা নং-২৪, তারিখ: ২৪/১০/২০২৪) ৩৪ নম্বর এজাহারনামীয় আসামি। 

ভুনবীর যুবদল নেতা মো. আব্দুল আহাদের দায়ের করা ওই মামলাটি পেনাল কোডের বিভিন্ন ধারা এবং ১৯০৮ সালের বিস্ফোরক উপাদান আইনে রেকর্ড করা হয়েছিল। 

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, ‘খবর পেয়েই পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থলে পাঠানো হয়। খারিজ্জমা এলাকা থেকে অবৈধ বালুসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’ 

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, ‘ঘটনায় ব্যবহৃত ট্রাক ও বালু জব্দ করা হয়েছে। আইন অনুযায়ী পুলিশ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।’ 

তিনি আরও বলেন, ‘অবৈধ বালু উত্তোলন বন্ধে এ পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিনটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের কারাদণ্ড প্রদানসহ নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   অবৈধ   বালু   ট্রাক   জব্দ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close