মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বললো দূতাবাস      ● চকবাজারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      
দেশজুড়ে
শিক্ষার্থীদের উৎসাহ যোগাতে বান্দরবানে পঠন উৎসব
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৮ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

বান্দরবানে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উদ্বুদ্ধ করার লক্ষ্যে আনন্দঘন পরিবেশে পঠন উৎসব অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে বান্দরবান সদরের কালাঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ পঠন উৎসব অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় গ্রাউসের বাস্তবায়নে এ পঠন উৎসব অনুষ্ঠিত হয়।

পঠন উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহম্মদ এমদাদ হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বান্দরবান জেলা কার্যালয়ের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার, গ্রাম উন্নয়ন সংগঠনের (গ্রাউস) প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা, কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার সোনিয়া আফরোজ, প্রেস ক্লাবের
নির্বাহী সদস্য কৌশিক দাশ, সদস্য রাহুল বড়ুয়া ছোটনসহ কালাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

পঠন উৎসবে প্রধান অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহম্মদ এমদাদ হোসেন চৌধুরী শিক্ষার্থীদের মাঝে পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন। সরকারের পাশাপাশি বেসরকারিভাবে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোতিায় গ্রাউসের বাস্তবায়নে শিক্ষার্থীদের জন্য এ ধরণের শিক্ষামূলক কার্যক্রম শিক্ষার প্রসারে আরও উল্লেখযোগ্য অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আশীষ কুমার হালদার বলেন, ‘শিক্ষার্থীদের বিদ্যালয়ের ক্লাস শেষে আরও দক্ষ করে তুলতে এবং খেলার ছলে তাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে এ ধরণের শিক্ষামূলক কার্যক্রম চলমান রয়েছে, আর এ শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে বিদ্যালয় থেকে ঝড়ে পড়া রোধ হবে এবং সকল শিশু বিদ্যালয়মুখী হবে এবং শিক্ষায় শিক্ষিত হবে।

পঠন উৎসব উপলক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোমুগ্ধ নাচে অংশগ্রহণ করে এবং ছড়া, বই পড়া, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় পঠন উৎসবে শিক্ষার্থীরা তাদের দক্ষতা প্রমাণে বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নেয় এবং
১ম, ২য় ও তয় স্থান অর্জন করে পুরস্কার জয় লাভ করে।

বিভিন্ন প্রতিযোগীতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মেধাভিত্তিক পুরস্কার প্রদান করা হয় আর আনন্দঘন এ আয়োজনে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক ও অতিথিদের আরও উজ্বীবিত করে তোলে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   পঠন   উৎসব  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close