মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বললো দূতাবাস      ● চকবাজারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      
দেশজুড়ে
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম

বগুড়ার শেরপুর উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক ঘরবাড়ি নির্মাণ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. আসাদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি তার ভাই মো. রোজিব উদ্দিনের (৩০) বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের বংশধর এলাকায় মৌজা- বংশধর, দাগ নং-৩৫৫ এবং আরএস খতিয়ান নং-৬৪ এর অন্তর্গত ৯ শতাংশ জমি আসাদুল ইসলাম ও তার ভাই রোজিব উদ্দিন যৌথভাবে ক্রয় করেন। চুক্তি অনুযায়ী পূর্ব-পশ্চিম পাশে সাড়ে ৪ শতাংশ করে জমি ভাগ করে নেওয়ার কথা ছিল। 

তবে আসাদুলের অভিযোগ, তার অগোচরেই রোজিব উদ্দিন উক্ত জমির সামনের অংশ নিজের ছেলে মো. জোবায়ের সুলতানের নামে দলিল করে নেন।

​পরবর্তী ওই জমিতে জোরপূর্বক ঘরবাড়ি নির্মাণ শুরু করলে আসাদুল বাঁধা দেন। অভিযোগ অনুযায়ী, বাঁধা দেওয়ার কারণে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় বিজ্ঞ আদালতে একটি মামলা (নং- ১৭৬/অন্য) বিচারাধীন রয়েছে। আদালত বিরোধপূর্ণ ওই জমিতে উভয় পক্ষকে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন।

​অভিযোগে আরও উল্লেখ করা হয়, আদালতের সেই আদেশ অমান্য করে গত ২১ সেপ্টেম্বর রোজিব উদ্দিন পুনরায় জমিতে ঘর নির্মাণের কাজ শুরু করেন। এ বিষয়ে বাঁধা দিলে বাদী আসাদুল ইসলামকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। জমিতে বিরোধকে কেন্দ্র করে যেকোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করছেন।

​অভিযুক্ত রোজিব উদ্দিনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা দুই ভাই এক সঙ্গে জমি কিনেছি। সামনের অংশ আমার ছেলের নামে দলিল করে দেওয়া, তাই আমি সামনে ঘর করেছি।’

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মইনুদ্দিন জানান, ঘটনাটি নিয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  শেরপুর   আদালতের নিষেধাজ্ঞা   অমান্য   অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close