মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বললো দূতাবাস      ● চকবাজারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      
দেশজুড়ে
বামনায় যুবদলের সমাবেশ ও মিছিল
বামনা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বরগুনার বামনায় উপজেলা যুবদলের আয়োজনে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা রোডস্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বামনা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. খোরশেদ আলম দিপু সিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন  উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রিয়াদ চৌধুরী, মো. আরিফুর রহমান শিমুল, মো. সাজেদুল ইসলাম বাচ্চু মোল্লা, মো. ইব্রাহিম মুক্তাদি সিকদার, মো. রাজু আহম্মেদ এবং বামনা সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শাহাদাৎ হোসাইন প্রমুখ।

বক্তারা পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বামনা   যুবদল   সমাবেশ   মিছিল   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close