বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ জনের প্রাণহানি      বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া      চলতি বছর স্থানীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই: মীর শাহে আলম      বাস-মিনিবাসের ভাড়া ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি      ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাবনা      শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত তিন      এক দিনে সর্বোচ্চ ১৮৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু পাঁচজনের      
রাজধানী
জলবায়ু সহনশীল অবকাঠামো নিয়ে এলজিইডির দুই কর্মশালা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে বাস্তবায়নাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্টের (ক্রিম্প) আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) আয়োজিত দুটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে ‘লেসন লার্নড’ এবং ‘বেস্ট প্র্যাকটিস’ ভিডিও ডকুমেন্টেশন তৈরির আওতায় ডকুমেন্টারি ড্রাফট স্ক্রিপ্ট ও ফ্যাক্টশিটের লেআউট চূড়ান্তকরণ বিষয়ে এ দুটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক কাজী সাইফুল কবীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. বেলাল হোসেন বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এলজিইডি প্রতিনিয়ত উদ্ভাবনী ও দীর্ঘস্থায়ী অবকাঠামো নির্মাণে কাজ করে যাচ্ছে। কর্মশালার মাধ্যমে প্রস্তুত করা ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট ক্রিলিকের জ্ঞান ব্যবস্থাপনা ব্যবস্থা (কেএমএস) আরও সমৃদ্ধ করবে।’

তিনি বলেন, ‘এ সব ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট অংশীজনদের জন্য মূল্যবান রেফারেন্স হিসেবে ব্যবহার করা যাবে।’

সভাপতির বক্তব্যে কাজী সাইফুল কবীর বলেন, ‘কর্মশালায় সংগৃহীত মতামত ও সুপারিশ ভিডিও ডকুমেন্টারি এবং ফ্যাক্টশিটকে আরও নিখুঁত ও মানসম্মত করতে সহায়তা করবে। ক্রিলিকের মূল লক্ষ্য হলো জলবায়ু সহনশীল অবকাঠামোর সফল মডেল ও অভিজ্ঞতাগুলো যথাযথভাবে সংরক্ষণ এবং তা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া।’

তিনি আরও বলেন, ‘প্রকল্প শেষ হয়ে গেলেও এ সব তথ্যচিত্র ও ফ্যাক্টশিট ভবিষ্যতে নতুন নতুন টেকসই অবকাঠামো বাস্তবায়নে প্রকৌশলী ও গবেষকদের দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।’

কর্মশালায় অ্যাসাইনমেন্টের জন্য নিযুক্ত পরামর্শক প্রতিষ্ঠান অরণি অ্যাডভার্টাইজিং লিমিটেডের টিম লিডার পংকজ পালিত, সিনিয়র ম্যানেজার (অপারেশন) রাজিব আহমেদ এবং প্ল্যানিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার দিদারুল আলম পাওয়ারপয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তাদের বক্তব্য ও সংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন।

কর্মশালায় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল বাছেদ মোহাম্মদ রেজাউল বারী, মো. ওয়াহিদুজ্জামান, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আহসান হাবীব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল হামিদ, মো. রায়হান সিদ্দিকসহ বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী ও সিনিয়র সহকারী প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ক্রিম্প-ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা, সহকারী প্রকৌশলী অর্পণ পাল এবং ক্রিলিকের বিশেষজ্ঞ পরামর্শক মো. আব্দুল নূর, মো. শহিদুল ইসলাম, মো. সাদেকুর রহমান ভূইয়া, মো. মাসুদুর রহমান ও সৈয়দ মাহবুব আহসান কর্মশালায় উপস্থিত ছিলেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  জলবায়ু   অবকাঠামো   এলজিইডি   কর্মশালা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close