বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ জনের প্রাণহানি      বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া      চলতি বছর স্থানীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই: মীর শাহে আলম      বাস-মিনিবাসের ভাড়া ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি      ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাবনা      শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত তিন      এক দিনে সর্বোচ্চ ১৮৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু পাঁচজনের      
অর্থনীতি
মোংলা বন্দরের উন্নয়নে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছেন : বন্দর চেয়ারম্যান
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম আপডেট: ২৩.০৯.২০২৬ ৭:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেছেন, ‘একটা অঞ্চল বা বন্দর দিয়ে বেশিরভাগ আমদানি-রপ্তানি হওয়া দেশের জন্য কিছুটা ঝুকিপূর্ণ। সেক্ষেত্রে মোংলা বন্দরের উন্নয়নের কোনো বিকল্প নেই। এজন্য বর্তমান সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী চায়না সফরের একটি জিটুজি এগ্রিমেন্ট স্বাক্ষর করেছেন, সেটা হচ্ছে কন্টেইনার টার্মিনাল নির্মাণ। এ ছাড়া মোংলা বন্দর এলাকায় একটি অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা করা হয়েছে।’ 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে বাগেরহাটের গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম বন্দরের পরেই মোংলা বন্দরের অবস্থান। কিন্তু মোংলা বন্দরের যে সক্ষমতা আছে, তা আমরা ব্যবহার করতে পারছি না। বিভিন্ন প্রতিকূলতার কারণে। বাংলাদেশের ভৌগলিক অবস্থানের প্রেক্ষাপটে আমাদের ৯৫ শতাংশ আমদানি-রপ্তানি সমুদ্র নির্ভর, অর্থ্যাৎ সমুদ্র বন্দর দিয়ে আমদানি-রপ্তানি করতে হয়। আর এটা একটা বন্দর দিয়েই সিংহভাগ আমদানি রপ্তানি হচ্ছে।’

চেয়ারম্যান বলেন, ‘সরকার ইতোমধ্যে মোংলা বন্দর দিয়ে গম ও চাল আমদানির একটি নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী কাজ শুরু হয়েছে। সার ও ডাল যাতে মোংলা বন্দর দিয়ে আমদানি হয়, সেজন্যও কাজ চলছে। এ ছাড়া দেশের দক্ষিণ-পশ্চিম, দক্ষিণ-উত্তর-পশ্চিম অর্থ্যাৎ রাজশাহী, রংপুর ও খুলনার যে খাদ্যশস্যের চাহিদা রয়েছে এবং এ সব এলাকায় যে শিল্পপ্রতিষ্ঠান রয়েছে তাদের আমদানি রপ্তানি মোংলা বন্দর দিয়ে করতে পারলে আমাদের আয় বাড়বে। আবার তাদের খরচ কমবে। এ জন্য মোংলা বন্দর কর্তৃপক্ষ কাজ করছে।’

রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেন, ‘মোংলা বন্দরের সব থেকে বড় সমস্যা হচ্ছে চ্যানেলের নাব্যতা রক্ষা করা। এ জন্য আমাদের ইনারবার ও আউটারবার ড্রেজিং চলছে। নদী-শাসনের মাধ্যমে এ চ্যানেলকে দীর্ঘ স্থায়ী সচল রাখার জন্য একটা স্টাডি হবে। এটা হলে প্রতিবছর ড্রেজিংয়ের ব্যয় কমবে। এ বন্দরকে আরও বেশি সচল করতে বিমান বন্দর চালু করা প্রয়োজন। দেশে যে পরিমাণ কন্টেইনার হ্যান্ডেল হয় তার ৯৮ শতাংশ হয় চট্টগ্রামে, আর মাত্র ২ শতাংশ হয় মোংলা বন্দরে।’

নাব্যতা বাড়াতে পারলে মোংলা বন্দরের ব্যস্ততা বাড়বে বলে জানান তিনি।

মতবিনিময় সভায় মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য কমডোর মো. শফিকুল ইসলাম সরকার, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) প্রকৌশলী শেখ শওকত হোসেন, হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু সাইদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বন্দরের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা ও করণীয় বিষয় গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেন, ‘আপনারা সাংবাদিকের সঙ্গে সঙ্গে বাগেরহাটেরও মানুষ। তাই মোংলা বন্দরের প্রতি আপনাদের আলাদা দুর্বলতা আছে।’

বন্দরের জন্য যা ভাল তা করার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন তিনি।

এ ছাড়া মতবিনিময় সভায় ২০২৫-২৬ অর্থ বছরে মোংলা বন্দরের কার্যক্রমের তথ্য তুলে ধরা হয়। 

তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থ বছরে মোংলা বন্দরে ৮১৫টি জাহাজ আগমন করেছে। একই সময়ে ১২২.৫১ লক্ষ মে. টন কার্গো ও ২৯ হাজার ৭১৪ টিইউজ কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে। ১২ হাজার ৭৫টি রিকন্ডিশন গাড়ি আমদানি হয়েছে মোংলা বন্দর দিয়ে। গেল বছরে রাজস্ব আয় হয়েছে ৩৮৭ কোটি ৯৫ লক্ষ টাকা।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মোংলা বন্দর   উন্নয়ন   সরকার  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close