বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু      ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর      ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ৫ হাজার চিকিৎসক নিয়োগ      মধ্যপ্রাচ্যের সংকট শেষ হলে তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর      ‘জানুয়ারিতে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন’      জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান      শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত      
প্রিয় ক্যাম্পাস
গবিতে আইন বিভাগে নতুন বিভাগীয় প্রধান আখতারুল আলম
গবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৬ পিএম আপডেট: ২৪.০৯.২০২৬ ৪:৫৮ পিএম
সহযোগী অধ্যাপক মোহাম্মদ আখতারুল আলম চৌধুরী। ছবি: প্রতিনিধি

সহযোগী অধ্যাপক মোহাম্মদ আখতারুল আলম চৌধুরী। ছবি: প্রতিনিধি

গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) আইন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সহযোগী অধ্যাপক মোহাম্মদ আখতারুল আলম চৌধুরী। 

সম্প্রতি  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান ও উপ-রেজিস্ট্রার একেএম সাইফুল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী দুই বছর তিনি বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করবেন।

মোহাম্মদ আখতারুল আলম চৌধুরী বলেন, ‘আমার লক্ষ্য ইউজিসির আউটকাম বেসড এডুকেশন (ওবিই) সিলেবাস অনুযায়ী চলতি সেমিস্টার থেকেই বিভাগের শিক্ষা ও গবেষণার গুণগত মানকে আরও সময়োপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করা। নিয়মিত সেমিনার, ওয়ার্কশপ ও একাডেমিক কার্যক্রমের আয়োজনের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও গবেষণার সক্ষমতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।’

এ ছাড়া তিনি আরও বলেন, ‘একইসঙ্গে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের কর্মমুখী ও প্রয়োগিক গবেষণায় উৎসাহিত করা এবং তাদের মুট কোর্ট, বিতর্ক ও আইনভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করা।’

মোহাম্মদ আখতারুল আলম চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিশ্ব ইনটেলেকচুয়াল প্রোপারটি অর্গানাইজেশন (ডব্লিউআইপিও) অ্যাকাডেমি এবং ইতালির তুরিন বিশ্ববিদ্যালয়ের যৌথভাবে প্রদত্ত মর্যাদাপূর্ণ বৃত্তির অধীনে ইতালির ইউনিভার্সিটি অব তুরিন থেকে এলএলএম ইন ইনটেলেকচুয়াল প্রোপারটি ল’স ডিগ্রি অর্জন করেন।

এ ছাড়াও তিনি যুক্তরাজ্যের লিভারপুল জন মুরস থেকে ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড কমার্সিয়াল ল’ বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অধীনে রিফুজি ল’ বিষয়ে পিএইচডি চলমান রয়েছে।

এর পূর্বে তিনি চট্রগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) স্কুল অব ল’-র অধীনে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি (আইআইউসি), তিনি নর্দান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এনইউবি)ও ইউরোপিয়ন ইউনিভার্সিটি অব বাংলাদেশে (ইইউবি) বিভাগীয় প্রধান ও বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনে বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, এর আগে গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের (ভারপ্রাপ্ত) বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. মনজুরুল ইসলাম।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  গবি   আইন বিভাগ   বিভাগীয় প্রধান  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close