বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       ● উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে যাত্রীরা      ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      
প্রিয় ক্যাম্পাস
হাবিপ্রবি শিক্ষার্থী সিনথিয়ার জানাজা অনুষ্ঠিত, ক্যাম্পাসে শোকের ছায়া
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থী সিনথিয়া রহমানের (২২) জানাজা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ময়নাতদন্ত শেষে আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সিনথিয়ার সহপাঠী ও পরিবারের সদস্যরা অংশ নেন। প্রিয় ক্যাম্পাসেই সহপাঠীর শেষ বিদায়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন অনেকে। মোনাজাতে মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

উল্লেখ্য, বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়সংলগ্ন বিসিএস গলির শেষ মাথায় অবস্থিত ‘ফজিলা মেস’ থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী সিনথিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি গাজীপুর জেলা থেকে হাবিপ্রবিতে পড়তে এসেছিলেন। কোতোয়ালি থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

হাবিপ্রবির সহকারী প্রক্টর প্রফেসর ড. আবুল কালাম বলেন, ময়নাতদন্ত শেষে নিহতের পরিবার লাশ নিয়ে গাজীপুরের উদ্দেশে রওনা হয়েছে।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম বলেন, “লাশের ময়নাতদন্ত হয়েছে। এখনো রিপোর্ট পাওয়া যায়নি। রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে। মূলত অভিজ্ঞ চিকিৎসকেরা ময়নাতদন্ত করে থাকেন। আমরা ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিহতের বিষয়ে বিস্তারিত বলতে পারব।”

সিনথিয়ার এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পুরো বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close