বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       ● উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে যাত্রীরা      ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      
প্রবাস
কাতারে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাবুলের মর্মান্তিক মৃত্যু
আমিন ব্যাপারী, কাতার
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৬ পিএম
মো. বাবুল আহমেদ

মো. বাবুল আহমেদ

কাতারে দ্বিতীয় বৃহত্তম শহর লুসাইলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন প্রবাসী মো. বাবুল আহমেদ। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, লুসাইল থেকে দোহাতে ফেরার পথে গাড়িতে সমস্যা হওয়ায় বাবুল আহমেদ রাস্তার পাশে গাড়িটি থামিয়ে চেক করছিলেন। এ সময় আরেকটি দ্রুতগতি গাড়ি এসে জোরে তাকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

ধাক্কা দেওয়া গাড়িটি একজন মিশরি ড্রাইভার চালাচ্ছিলেন বলে জানা গেছে।

বাবুল আহমেদের বাড়ি ভোলা জেলার তজমুদ্দিন উপজেলায়। তিনি ২০ বছর ধরে জীবিকার তাগিদে কাতারে অবস্থান করেছিলেন। বর্তমানে মরদেহটি হামাদ হাসাপাতালের মর্গে রাখা আছে। প্রয়োজনীয় কাগজপত্র তৈরি হলে তার লাশ দেশে পাঠানো হবে।

বাবুল আহমেদের দুই ছেলে ও এক মেয়ে। তার বড় ছেলে বর্তমানে কাতার প্রবাসী। 

এমন আকস্মিক মৃত্যু সংবাদে কাতারে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কাতার   লুসাইল   সড়ক দুর্ঘটনা   বাবুল আহমেদ   প্রবাসী বাংলাদেশি  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close