শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       
বিনোদন
হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৩ পিএম
মোহাম্মদ ফোরকান

মোহাম্মদ ফোরকান

চট্টগ্রামের নাট্যকর্মী মোহাম্মদ ফোরকান গুরুতর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার ওপেন হার্ট সার্জারি প্রয়োজন। এ চিকিৎসার জন্য প্রায় চার লাখ টাকা প্রয়োজন হলেও তার পরিবারের পক্ষে একা এই ব্যয় বহন করা সম্ভব নয়।

মোহাম্মদ ফোরকান অভিনয় ও গানসহ শিল্পের বিভিন্ন মাধ্যমে যুক্ত ছিলেন। স্ক্রিনেও কাজ করেছেন। তবে শিল্পকে কখনো পেশা হিসেবে ব্যবহার করে জীবনে প্রতিষ্ঠিত হতে পারেননি। শিল্পের প্রতি ভালোবাসা থেকেই নিজের সামর্থ্যের মধ্যে শিল্প নিয়ে বেঁচে থাকার চেষ্টা করেছেন তিনি।

নাট্যজন শাহীন চৌধুরী বলেন, ‘মোহাম্মদ ফোরকান বর্তমানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন। তার চিকিৎসায় প্রায় চার লাখ টাকা প্রয়োজন। ডাক্তার খুব দ্রুত চিকিৎসা করার পরামর্শ দিয়েছেন।’

শাহীন চৌধুরী বলেন, ‘মোহাম্মদ ফোরকানকে শিল্পী হিসেবে নয়, আগে একজন মানুষ হিসেবে দেখি। আজ তার প্রয়োজন আমাদের সহযোগিতা। হয়তো আমাদের সম্মিলিত ছোট ছোট হাতই তাকে আবার ফিরিয়ে দিতে পারে তাঁর প্রিয় শিল্পের কাছে।’

তিনি আরও বলেন, ‘মানুষের পাশে মানুষ দাঁড়াক। একজন শিল্পী বেঁচে থাকুক। শিল্পের জন্য। জীবনের জন্য।’

মোহাম্মদ ফোরকানের চিকিৎসায় সহযোগিতার জন্য যে যার সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। ৫০০, ১ হাজার কিংবা ৫ হাজার টাকা—সামর্থ্য অনুযায়ী মানুষের সম্মিলিত সহযোগিতা তার চিকিৎসায় সহায়তা করতে পারে বলে আহ্বানে বলা হয়েছে।

সহযোগিতার জন্য :
বিকাশ: ০১৯৪৪৩৩৪৪৪৪
হিসাবের নাম : Morshedul Islam
হিসাব নম্বর : ০০৪৩ ২০১০০০০ ৭৪৯৮৯
ব্যাংক : UCB Bank, Agrabad Branch


আরও সংবাদ   বিষয়:  মোহাম্মদ ফোরকান   চট্টগ্রাম   শোলকবহর   হৃদ্‌রোগ   ওপেন হার্ট সার্জারি  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close