শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশিদের জন্য হঠাৎ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা      ● গুলিস্তানে জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আওয়ামী লীগ সন্দেহে আটক অর্ধশতাধিক      ● জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে সরকার কঠোর হতে বাধ্য হবে : স্বরাষ্ট্রমন্ত্রী      ● প্রথম দফায় বাদ পড়া শিশুদের জন্য দ্বিতীয় দফায় হাম টিকাদান শুরু      ● আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনলে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী      ● সোনা-রূপার দাম কমাল বাজুস      ● সোনারগাঁয়ে ট্রলারডুবি: নিখোঁজ পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার      
জাতীয়
কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন : ধর্মমন্ত্রী
ব্যুরো চিফ, কুমিল্লা
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৩ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, ‘যে ভাই ঠিকাদারের কাজ পেয়েছেন তাকে অনুরোধ করব সড়কের কাজটা সঠিকভাবে করবেন। মুরাদনগরের কাউকে চাঁদা দিতে হবে না, কাউকে ঘুষ দিতে হবে না। যদি কেউ চাঁদা চায়, ঘুষ চায়, তাকে থানায় সোপর্দ করবেন। আর না হয় আমাকে জানাবেন। মুরাদনগর হবে চাঁদাবিহীন, ঘুষবিহীন ও দুর্নীতিমুক্ত।’

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে মুরাদনগর-রামচন্দ্রপুর অংশের সড়ক উন্নয়ন কাজের ভার্চ্যুয়ালে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেছেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আল্লাহর রহমতে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন বলেই আজ এ সড়কটি সংস্কার কাজ হচ্ছে।  মুরাদনগরে এ কয়েক মাসেই অনেকগুলো রাস্তা সংস্কার ও প্রশ্বস্ত করার সুযোগ করে দিয়েছেন তিনি। ওনার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন নেক হায়াত, সুস্বাস্থ্য দান করেন এবং সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করেন।’

মন্ত্রী আর বলেন, ‘আল্লাহ কুদরতিভাবে মামলা থেকে মুক্ত করে ইজ্জত সহকারে দেশে নিয়ে এসেছেন। আপনারা  আবার আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আল্লাহ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন ,আপনারা আমাকে মন্ত্রী বলবেন না, আমি আপনাদের কামলা। ছয়বার আমাকে নির্বাচিত করেছেন আপনাদের কাজ করার জন্য। আমি আপনাদের কাজ করে যাচ্ছি, কাজ করে যাব, যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে।’

ধর্মমন্ত্রী বলেন, ‘আমি চাই দুর্নীতিমুক্ত, অন্যায়মুক্ত, মাদকমুক্ত মুরাদনগর গড়তে। আমি এমন একটি মুরাদনগর চাই, যে মুরাদনগর হবে সাধারণ মানুষের। এটা ছাড়া আমার আর চাওয়া পাওয়ার কিছু নেই।’

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা গোলাম মহিউদ্দিন বলেন, ‘এ সড়কটি মূলত আইল ছিল তাও আঁকাবাকা, কাদা পানিতে ভরপুর। সে জায়গায় ১০ কিলোমিটার ১৮ ফিট সড়ক করেন আমাদের বর্তমান ধর্মমন্ত্রী। সে সড়ক তার হাত ধরে হয়েছে তিনিই আবার আজ সংস্কার কাজের উদ্বোধন করলেন। এর মাঝে কেউ এ অঞ্চলের মানুষের দুঃখ দূর্দশার কথা ভাবেনি।’ 

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন বলেন, ‘সড়কটির বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত আর অধিকাংশ জায়গায় ভেঙে পড়েছে। মানুষ চলাচল করতে কষ্ট হত, প্রায়ই গাড়ি উল্টে দূর্ঘটনার শিকার হতে। আজ সড়ক সংস্কার উদ্বোধনে মানুষের দুঃখ কষ্টের লাগব হবে।’

কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা, মুরাদনগর উপজেলা কমিশনার (ভূমি) সাকিব হাসান খান,  উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, নজরুল ইসলাম।

উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিমুদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ধর্মমন্ত্রীর উন্নয়ন কর্মকর্তা সৈয়দ শরীফ আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবু,  উপজেলা যুবদলের সভাপতি সোহেল সামাদ, সদস্যসচিব সৈয়দ হাসান আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহ, ছাত্রদলের আহ্বায়ক খায়রুল আহসান প্রমুখ।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  চাঁদা   থানা   সোপর্দ   ধর্মমন্ত্রী   
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close