রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      ● ডেঙ্গুর বিষাক্ত ছোবলে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু      ● গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট      ● বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত      
দেশজুড়ে
উখিয়ায় ৩০ একর বনভূমি উদ্ধার, গুঁড়িয়ে দেওয়া হলো সাত স্থাপনা
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলা বন রেঞ্জের অধীনস্থ মধুরছড়া এলাকায় এক বিশাল উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় ৩০ একর সরকারি বনভূমি জবরদখল মুক্ত করেছে বন বিভাগ।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা চার ঘণ্টাব্যাপী এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বনের জায়গায় গড়ে তোলা ৭টি অবৈধ স্থাপনা সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বনের জায়গা অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করতে এ সমন্বিত অভিযান চালানো হয়। তার নেতৃত্বে অভিযানে অংশ নেন উখিয়া রেঞ্জের বিভিন্ন বিটের বিট কর্মকর্তা, বনকর্মী এবং এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যরা।

বন বিভাগ সূত্রে জানা যায়, মধুরছড়া এলাকায় বনের বিশাল একটি অংশ দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রেখেছিলেন স্থানীয় কথিত হেডম্যান ইব্রাহীম ও তার ভাই ওমর ফারুক। তারা সরকারি নির্দেশনা অমান্য করে বনের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণসহ জবরদখল প্রক্রিয়া চালিয়ে আসছিলেন। আজকের অভিযানে তাদের তৈরি সাতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আনুমানিক ৩০ একর বনভূমি সম্পূর্ণরূপে দখলমুক্ত করা হয়।

আবদুল মান্নান বলেন, ‘সরকারি বনভূমি রক্ষায় আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। ইব্রাহীম ও ওমর ফারুক অবৈধভাবে এ বিপুল পরিমাণ বনভূমি জবরদখলের সঙ্গে সরাসরি জড়িত। তাদের এ বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে বন আইন অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

বনভূমি রক্ষায় এবং যেকোনো ধরনের অবৈধ জবরদখল উচ্ছেদে বন বিভাগের এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  উখিয়া   বনভূমি   উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close