রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ‘পিংক বাসে’ প্রতি মাসে ভর্তুকি ১৮ লাখ টাকা      ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      ● ডেঙ্গুর বিষাক্ত ছোবলে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু      ● গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট      
দেশজুড়ে
রাজশাহীতে জাতীয় নগরনীতি ও অন্তর্ভুক্তিমূলক নগরসেবা বিষয়ে প্রশিক্ষণ শুরু
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৯ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) জাতীয় নগরনীতি, বিকেন্দ্রীভূত পরিকল্পনা ও অন্তর্ভুক্তিমূলক নগরসেবা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। 

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে নগর ভবনের সিটি হলরুমে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।

কর্মশালায় জাতীয় নগর নীতি ২০২৫, নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনা, নগরসেবা প্রদানে জনগণের অংশগ্রহণ, অন্তর্ভুক্তিমূলক নগরসেবা এবং বিকেন্দ্রীভূত পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ে আলোচনা করা হচ্ছে। নগর পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণমূলক পদ্ধতি, নগর সেবায় জনগণের সম্পৃক্ততা বাড়ানো এবং নগরবাসীর প্রয়োজন ও প্রত্যাশার আলোকে সেবা নিশ্চিত করার বিভিন্ন দিকও তুলে ধরা হয়।

অনুষ্ঠানে রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন এবং চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার শিহাব উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

রাসিকের সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন ইউনিটের জেনারেল সেক্রেটারি প্রফেসর জসিম উদ্দিন স্বাগত বক্তব্য দেন। প্রশিক্ষণ পরিচালনা করেন ইউএনডিপির জ্যেষ্ঠ পরিকল্পনাবিদ সৈয়দ শাহরিয়ার আমিন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   নগরনীতি   অন্তর্ভুক্তিমূলক   নগরসেবা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close