রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      ● ডেঙ্গুর বিষাক্ত ছোবলে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু      ● গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট      ● বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত      
দেশজুড়ে
ভাঙ্গায় ছয় শতাধিক তাল গাছসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আনসার ভিডিপির আয়োজনে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ছয় শতাধিক তাল গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে আনসার ভিডিপির উদ্যোগে বিশ্বরোড চত্বর, পোস্ট অফিস সংলগ্ন সড়ক, উপজেলা পরিষদের পুকুরপাড় সংলগ্ন সড়কসহ বেশ কয়েকটি স্থানে গাছ লাগানো হয়।

উপজেলার বিভিন্ন স্থানে শতাধিক ফলজ, বনজ, ঔষধি গাছের চারা এবং ৬১৫ টি  তালগাছ রোপন করা হয়।  

বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের টিআই নুরুজ্জামান টিপু, মহিলা টিআই মাম্পি চক্রবর্তী, ইউনিয়নের দলনেতা-দলনেত্রী ও আনসার কমান্ডাররা।

মাহমুদুল হাসান বলেন, ‘দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির আয়োজনে সবুজায়ন করতে গাছ লাগানোর বিকল্প নেই। দেশের খাদ্য,বাসস্থান, জীববৈচিত্র্য রক্ষায় গাছ লাগাতে হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ভাঙ্গা   বৃক্ষরোপণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close